ঢাকা, নভেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হাশিম আমলার শতকের সুবাদে পাকিস্তানের বিপক্ষে তৃতীয় একদিনের খেলায় ২ রানে জিতেছে দক্ষিণ আফ্রিকা।
এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ এ এগিয়ে গেল দলটি।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে পাকিস্তান ব্যাট করতে পাঠায় দক্ষিণ আফ্রিকাকে। দিন-রাতের এই খেলায় ৯ উইকেটে ২২৮ রান করে তারা।
আমলা ১২৬ বলে করেন ১১৯। এটি একদিনের খেলায় তার ষষ্ঠ শতক।
শোয়েব আখতার ৩৯ রানে নেন ৩ উইকেট। দ'ুটি করে উইকেট নেন শহিদ আফ্রিদি ও মোহাম্মদ হাফিজ।
রান তাড়া করতে নেমে ৯ উইকেটে পাকিস্তান করে ২২৬। ৫৯ রানে অপরাজিত ছিলেন ফাওয়াদ আলম। ইমরান ফারহাত করেন ৪৭।
মর্নে মর্কেল ৪৭ রানে নেন ৪ উইকেট।
ম্যাচ সেরা হন আমলা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৬২৬ ঘ.
bdnews24