২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিচ ক্রিকেট বৃহস্পতিবার থেকে

কক্সবাজার সমুদ্র সৈকতে বিচ ক্রিকেট শুরু হচ্ছে বৃহস্পতিবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Oct 2010, 01:48 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার সমুদ্র সৈকতে বিচ ক্রিকেট শুরু হচ্ছে বৃহস্পতিবার। সাবেক ক্রিকেটারদের সংগঠন উইকেন্ড ক্রিকেট অ্যাসোসিয়েশন (ওয়েকা) এই প্রতিযোগিতার আয়োজন করেছে। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো হতে যাচ্ছে প্রতিযোগিতাটি। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। দেশের পর্যটন শিল্পের বিকাশের জন্যই বিচ ক্রিকেট কক্সবাজারে আয়োজন করা হচ্ছে বলে আয়োজকরা জানান। প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ১৩টি দল। গ্র"প করা হয়েছে চারটি। মাঠে জাতীয় দলের সাবেক ক্রিকেটারদের দেখা যাবে। প্রতিটি খেলা হবে পাঁচ ওভারের। বেসরকারি চ্যানেল দেশ টিভিতে খেলা সরাসরি দেখানো হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এসএনএল/১৯৪০ ঘ.