২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ দলে লি, টেইটকে চান পন্টিং

অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফাস্ট বোলার ব্রেট লি ও শন টেইটকে চাইছেন অধিনায়ক রিকি পন্টিং।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 10:30 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ফাস্ট বোলার ব্রেট লি ও শন টেইটকে চাইছেন অধিনায়ক রিকি পন্টিং। এক বছরেরও বেশি সময় ধরে অস্ট্রেলিয়া দলে নেই ব্রেট। তবে হাতে অস্ত্রোপচারের পর নিউ সাউথ ওয়েলস দলে ফিরেছেন তিনি। আর টোয়েন্টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স লিগের পর অস্ত্রোপচার করা হয় টেইটের হাতেও। তখন থেকে তিনিও মাঠে নেই। দু'জনই এখন একদিনের খেলায় 'স্পেশালিস্ট' হিসেবে পরিচিত। অস্ট্রেলিয়ার একটি পত্রিকাকে পন্টিং বলেন, "ব্রেট, টেইট ও মিচেল জনসন, এই তিনজন মিলে উপমহাদেশের পরিবেশে আমাদের জয়ের চাবিকাঠি হয়ে উঠতে পারেন।" বিশ্বকাপ ক্রিকেটের সময় টেইট ও ব্রেট সুস্থ থাকবেন বলে তিনি আশা প্রকাশ করেন। ব্রেট জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এতদিন মাঠের বাইরে থাকা নিয়ে অবশ্য পন্টিং চিন্তিত নন। তিনি বলেন, "বিশ্বকাপে ব্রেটই আমাদের মূল হাতিয়ার হয়ে উঠতে পারেন।" ব্রেট ১৮৬টি একদিনের খেলায় ৩২৪টি উইকেট নিয়েছেন। গড় ২৩.০১। ২৫টি একদিনের খেলায় ২৩.০৪ গড়ে ৪৬টি উইকেট নিয়েছেন টেইট। বিশ্বকাপ ক্রিকেট প্রতিযোগিতা হবে উপমহাদেশে। শুরু হবে আগামী বছরের ফেব্র"য়ারিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১৫ ঘ.