ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জয় দিয়ে সিরিজ শেষ করতে চেয়েছিলেন সাকিব আল হাসান। লক্ষ্য পূরণ হয়েছে বাংলাদেশ অধিনায়কের। তাই হাসিমুখে সংবাদ সম্মেলনে এসে বললেন, তার ব্যাটসম্যানরা পরিকল্পনা অনুযায়ী, ব্যাট করতে পারেননি। তারপরও জয় এসেছে। আসলে জয়ের ধারায় থাকলে দলের মানসিকতার জন্য জয় আসেই।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার ৩ রানের নাটকীয় জয়ের কৃতিত্ব তিনি দেন বোলারদেরই। তার কথা, ''অসাধারণ বল করেছে বোলাররা। ১৭৪ রানের পুঁজি নিয়ে খেলায় জেতা সহজ নয়।''
সাকিবের নেতৃত্বে আরো একটা সিরিজ জিতলো বাংলাদেশ। এর আগে বাংলাদেশ হারিয়েছিল ওয়েস্ট ইন্ডিজকে। দু'টো সিরিজেই ব্যাটে-বলে জ্বলে উঠেছিলেন সাকিব। এর রহস্যটা কি? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ''আসলে এর উত্তর দেয়া মুশকিল। যখন ব্যাট করি তখন মনে করি না যে আমি অধিনায়ক। আমি শুধু ব্যাটই করি। বোলিংয়ের সময়ও একথা ভাবিনা। খেলে যাই নিজের মতো করে।''
তবে মাশরাফি বিন মর্তুজার চোটের পর অধিনায়কের দায়িত্ব
bdnews24