ঢাকা, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির কারণে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম একদিনের ম্যাচটি পরিত্যক্ত। মাঠে একটি বলও গড়ায়নি।
কোচিতে রোববার ভারতের সময় সকাল ৯টায় খেলা শুরু হওয়ার কথা ছিল।
ভারতের নেতৃত্বে রয়েছেন যথারীতি মহেন্দ্র সিং ধোনি। আর অজিদের নেতৃত্ব দিবেন মাইকেল ক্লার্ক।
অবশ্য দুই ম্যাচের টেস্ট সিরিজে অজিদের হোয়াইটওয়াশ করে উজ্জীবিত ধোনিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১১৪৪ ঘ.
bdnews24