ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এক ম্যাচ আগেই সিরিজ জিতে নেয়ায় উত্তেজনা অনেকটাই মিলিয়ে গেছে। রোববার বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার পঞ্চম ও শেষ একদিনের খেলাটি তাই শুধু সম্মানের লড়াই।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সকাল ৯টায় শুরু হবে খেলা।
সম্মান বাঁচানোর লড়াই অবশ্য বাংলাদেশের জন্য নয়। সেটা শুধু নিউজিল্যান্ডের। এরইমধ্যে সাকিব আল হাসানরা ব্যবধান ৩-০ করেছেন। তাদের লক্ষ্য এখন পূর্ণশক্তির ওই দলটিকে হোয়াইটওয়াশ করা।
অন্যদিকে কিউইরা অন্তত শেষ ম্যাচটি জিতে কিছুটা হলেও বিপর্যয় এড়াতে চায়।
পাঁচ ম্যাচের একদিনের সিরিজের তিন খেলা শেষে বাংলাদেশ এগিয়ে আছে ৩-০ তে। দ্বিতীয় খেলাটি ভেসে যায় বৃষ্টিতে।
ব্যবধান ৪-০ করার জন্য শনিবার মিরপুরে ঘাম ঝরানো অনুশীলন করেছে বাংলাদেশ। কোনোভাবেই নির্ভার নয় তারা। কোচ জেমি সিডন্স বলছিলেন, "এখন সময় আমাদের। ওরা (নিউজিল্যান্ড) কিছুটা দমে গেছে। বাড়ি ফেরার অপেক্ষায় আছে তারা। শেষ খেলাতেও আমাদের ভাল ক্রিকেট খেলতে হবে। ভালভাবে খেলতে পারলে জয় অবশ্যই আসবে। হোয়াইটওয়াশ অবশ্যই সম্ভব।"
সিরিজ জেতা হয়ে গেলেও বাংলাদেশ নির্ভার থেকে খেলবে না। সিডন্স বলেন কোন ছাড় দেয়া হবে না, "তিনটা ম্যাচ জিতে সিরিজ জিতে গেছি বলে শেষ ম্যাচটায় আর কিছু পাওয়ার নেই
bdnews24