২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মোদির বিরুদ্ধে মামলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক চেয়ারম্যান ললিত মোদিসহ সাতজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে চেন্নাই পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Oct 2010, 11:29 AM

Updated : 25 Aug 2022, 07:07 PM

ঢাকা, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সাবেক চেয়ারম্যান ললিত মোদিসহ সাতজনের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে চেন্নাই পুলিশ। ভারতীয় ক্রিকেট বোর্ডের অভিযোগের ভিত্তিতে মামলাটি নথিভুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র, প্রতারণা ও তহবিল সম্পর্কে মিথ্যা বিবরণ দেয়ার অভিযোগ আনা হয়েছে। অপর ছয় অভিযুক্তর মধ্যে চারজন ওয়ার্ল্ড স্পোর্ট গ্র"পের চেয়ারম্যান সিমাস ও'ব্রায়ান, চিফ অপারেটিং অফিসার অ্যান্ড্রু জর্জিও, প্রতিষ্টানের দক্ষিণ এশিয়া কার্যক্রমের প্রেসিডেন্ট বেনু নায়ার ও ভাইস প্রেসিডেন্ট হ্যারিস কৃষ্ণমাচারি। এছাড়া অপর দু'জন হলেন সফটওয়্যার ও সিকিউরিটি প্রতিষ্ঠান ভিসুয়াল ইমপ্যাক্টের প্রতিনিধি অজয় ভার্মা এবং মাল্টি-স্ক্রিন মিডিয়ার সাবেক প্রধান কুনাল দাশগুপ্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২১ ঘ.