ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৃষ্টির জন্য বৃহস্পতিবার ১২তম জাতীয় ক্রিকেট লিগের কোনো খেলাই নির্ধারিত সময়ে শুরু হয়নি। দুপুরের পর মাঠ পর্যবেক্ষণ করে তিন ভেন্যুর আম্পায়ারই খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। এর অর্থ ড্র হলো লিগের প্রথম পর্বের তিনটি খেলাই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায় আপাতত জাতীয় লিগের খেলা বন্ধ থাকবে। পরে খেলার নতুন দিনক্ষণ ঘোষণা করা হবে।
জাতীয় লিগের প্রথম পর্বে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামে বরিশাল মুখোমুখি হয় চট্রগ্রামের। বৃহস্পতিবার মধ্যাহ্ন ভোজের পর খেলা মাঠে না গড়ায় ড্র'র ঘোষণা দেন ম্যাচ রেফারি আখতার আহমেদ শিপার।
রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে ঢাকা চারদিনের খেলায় মুখোমুখি হয় খুলনা বিভাগের।
যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে রাজশাহী বিভাগের প্রতিপক্ষ ছিল সিলেট বিভাগ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এটি/টিআর/এনআই/২০০৮ ঘ.
bdnews24