২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের একদিনের দলে মিসবাহ, বাদ কামরান

সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টোয়েন্টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Oct 2010, 02:28 PM

Updated : 25 Aug 2022, 07:04 PM

ঢাকা, অক্টোবর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টোয়েন্টি-টোয়েন্টি এবং একদিনের সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মিসবাহ উল হক। বাদ পড়েছেন উইকেটরক্ষক কামরান আকমল। তার জায়গায় খেলবেন জুলকারনাইন হায়দার। মিসবাহ পাকিস্তানের হয়ে সর্বশেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ২০০৯ এর সেপ্টেম্বরে। কামরান ছাড়াও দলে ডাক পাননি শোয়েব মালিক ও ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ। ম্যানেজার হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন সাবেক কোচ ইন্তিখাব আলম। ইংল্যান্ড সফর শেষেই বয়সের কারণে ম্যানেজারের পদ থেকে সরে দাঁড়ান ইয়ার সাঈদ। শহীদ আফ্রিদি দলে থাকলেও পিসিবি এখনো অধিনায়কের নাম ঘোষণা করেনি। যদিও গত কয়েকটি খেলায় এই অলরাউন্ডারই একদিনের দলের নেতৃত্ব দিয়ে আসছিলেন। দল : শহিদ আফ্রিদি, ইমরান ফারহাত, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ ইউসুফ, মিসবাহ উল হক, উমর আকমল, আসাদ শফিক, ফাওয়াদ আলম, আব্দুল রাজ্জাক, উমর গুল, সাইদ আজমল, আব্দুর রহমান, শোয়েব আখতার, তানভীর আহমেদ ও জুলকারনাইন হায়দার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/২০১৬ ঘ.