২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম একদিনের খেলা মঙ্গলবার

হার-জিতের হিসাবটা একেবারে পরিষ্কার। এ পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা হয়েছে ১৭টি। জয়ের পাল্লা কিউইদের দিকে অনেক ভারী। বাংলাদেশের একটি জয়ের বিপরীতে কিউইদের জয় ১৬টিতে। এমন পরিসংখ্যানকে সামনে রেখেই মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2010, 01:21 PM

Updated : 25 Aug 2022, 06:45 PM

ঢাকা, অক্টোবর ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হার-জিতের হিসাবটা একেবারে পরিষ্কার। এ পর্যন্ত বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যে খেলা হয়েছে ১৭টি। জয়ের পাল্লা কিউইদের দিকে অনেক ভারী। বাংলাদেশের একটি জয়ের বিপরীতে কিউইদের জয় ১৬টিতে। এমন পরিসংখ্যানকে সামনে রেখেই মঙ্গলবার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সফরকারী নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচ খেলতে নামছে স্বাগতিক বাংলাদেশ। তবে পরিসংখ্যান যাই বলুক না কেন, কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি কিন্তু স্বীকার করে নিয়েছেন ঘরের মাঠে বাংলাদেশ বিপজ্জনক প্রতিপক্ষ। এর আগের বাংলাদেশ সফরে তা বুঝতে পেরেছেন তিনি। তাই সতীর্থদের সাবধান করতে গিয়ে বলেছেন, পুরো সিরিজে সামান্যতম আত্মতুষ্টিতে না ভুগতে। আর বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মতুর্জা ঘরের মাঠে নিজেদের সামর্থ্যরে সেরাটা মেলে ধরার সুযোগ হাতছাড়া করতে রাজি নন। কোনো প্রস্তুতি ম্যাচ ছাড়াই কিউইদের নামতে হচ্ছে প্রথম একদিনের ম্যাচ খেলতে। দু'টি প্রস্তুতি ম্যাচই ভেস্তে যায় বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী থাকায়। তবে সেটি তারা অনেকটাই পুষিয়ে নিয়েছে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সেন্টার পিচে অনুশীলন করে। এর অর্থ উইকেটের চরিত্র তাদের এখন অনেকটাই জানা হয়ে গেছে। তবে তা নিয়ে মোটেও উদ্বিগ্ন নয় বাংলাদেশ শিবির। ভাবনা একটাই, তামিম ইকবালের দলে না থাকা। এই শূন্যতা পূূরণের করতে হবে আবারো দলে ফিরে আসা শাহরিয়ার নাফিসকে। তার সঙ্গে থাকছেন ইমরুল কায়েস, জুনায়েদ সিদিকী, রকিবুল কিংবা জহুরুল, সাকিব এবং মুশফিকুর রহিম। এছাড়া দুই পেসার এবং তিন স্পিনার নিয়ে মাঠে নামার কথা বাংলাদেশের। পেসার মাশরাফির সঙ্গী হতে পারেন রুবেল হোসেন। স্পিনে সাকিব এবং আব্দুুর রাজ্জাকের সঙ্গে থাকছেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। কিউইরা সিরিজটিকে দেখছে বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে। তাই কয়েকজন নতুন খেলোয়াড়কে এ সিরিজে যাচাই করে নিতে পারে তারা। দলে ফিরেছেন উদ্বোধনী ব্যাটসম্যান জেসি রাইডার। সঙ্গে থাকছেন মারকুটে ব্যাটসম্যান ব্রেন্ডন ম্যাককালাম, রস টেলর, গ্রান্ট এলিয়ট ও বিজে ওয়াটলিং। পেস আক্রমণে রয়েছেন অ্যান্ডি ম্যাককে, ড্যারিল টাফি এবং কাইল মিলস। আর স্পিনে ভেট্টোরির সঙ্গে রয়েছেন নাথান ম্যাককালাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৮৪১ ঘ.