ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সোমবার থেকে শুরু হচ্ছে ১২তম জাতীয় ক্রিকেট লিগের চারদিনের ম্যাচ। তিনটি নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হবে ৬টি বিভাগীয় দল।
যশোরের সামসুল হুদা স্টেডিয়ামে রাজশাহী দলের প্রতিপক্ষ সিলেট। বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে চট্রগ্রাম লড়বে বরিশালের সঙ্গে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে ঢাকা মুখোমুখি হবে খুলনার।
গ্র"প পর্বের এই লড়াই হবে পাঁচ পর্বের। ১ নভেম্বর শেষ হবে এই লড়াই। এখানে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চারটি দল উঠে যাবে দ্বিতীয় পর্বে।
এরপর আবারো পরস্পরের মুখোমুখি হবে চারটি বিভাগীয় দল। এই লড়াইয়ে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দু'টি দল মুখোমুখি হবে ফাইনালে।
ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার ফাইনাল খেলাটি হবে পাঁচদিনের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এনআই/২০১৭ ঘ.
bdnews24