২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানকে ৫-০ ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া

ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে হোয়াইট-ওয়াশ করলো স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজে শেষ ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ৪৯.৩ ওভারে করা পাকিস্তানের ২১২ রানের জবাবে ৪ বল বাকি থাকতেই ৮উইকেট হারিয়ে ২১৩ রানে পৌঁছে যায় স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2010, 05:23 PM

Updated : 24 Aug 2022, 06:29 PM

পার্থ, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়ানডে সিরিজেও পাকিস্তানকে হোয়াইট-ওয়াশ করলো স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজে শেষ ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। ৪৯.৩ ওভারে করা পাকিস্তানের ২১২ রানের জবাবে ৪ বল বাকি থাকতেই ৮উইকেট হারিয়ে ২১৩ রানে পৌঁছে যায় স্বাগতিকরা। পার্থের ওয়াকা গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় পাকিস্তান। কিন্তু স্বাগতিক বোলারদের দাপটে কোনো রান করার আগেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। তবে টুর্নামেন্ট জুড়েই ভালো করা উমর আকমল ও ফাওয়াদ আলমের ব্যাটে সবকটি উইকেট হারানোর আগে সফরকারিদের স্কোর দাঁড়ায় ২১২। ক্লিন্ট ম্যাকেই ৩৫ রানে ৪টি ও রায়ান হ্যারিস ৩ উইকেট নেন ৪৪ রানে। জবাবে রিকি পন্টিংয়ের অর্ধশতক ও মাইক হাসির ব্যাটে শেষ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রানের জয়ের লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। রিকিং পন্টিং ৫৫ ও মাইক হাসি ৪০ রানে অপরাজিত থাকেন। নাভেদ উল হাসান, শোয়েব মালিক ও শহীদ আফ্রিদি দুটি করে উইকেট নেন। এর আগে পাকিস্তানকে টেস্ট সিরিজেও ৩-০ ব্যবধানে হারিয়েছিল অস্ট্রেলিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/২৩০১ ঘ.