ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাদশ এসএ গেমসের টি- টোয়েন্টিতে নেপালকে ৮ উইকেটে হারিয়ে শুভ সূচনা করেছে বাংলাদেশ। নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৮০ রান করে নেপাল। জবাবে ৯.৩ ওভারেই দুই উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ।
রাজশাহীর শহীদ কামরুজ্জান স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টস জিতে ব্যাট করতে সিদ্ধান্ত নেয় নেপাল। বাংলাদেশের বোলাররা শুরু থেকেই নিয়মিত উইকেট তুলে নিয়ে চাপে রাখে নেপালকে। ফলে ২০ ওভারে ৭ উইকেটে ৮০ রান করে নেপাল। সানজামুল ইসলামে ২২ রানে তিন উইকেট নেন।
জবাবে অধিনায়ক মো. মিথুনের ২১ বলে করা ৪১ রানের সুবাদে ১০.৩ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা। এছাড়া আসিফ আহমেদ অপরাজিত ২৬ রান করেন। নেপালের ভূবন কার্কি ৩৭ রানে উইকেট দুটি নেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/ ২০২০ ঘ.
bdnews24