ঢাকা, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - একটি টোয়েন্টি-টোয়েন্টি, তিনটি একদিনের ও একটি টেস্ট ম্যাচ খেলতে শনিবার নিউজিল্যান্ডে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার থেকে অনূশীলন করবেন সাকিব আল হাসানরা।
বৃহস্পতিবার রাতে নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়েন বাংলাদেশের ক্রিকেটাররা। প্রায় দু'দিন পর শনিবার ভোরে হ্যামিলটন বিমান বন্দরে নামেন তারা। প্রধান কোচ জেমি সিডন্সও দলের সঙ্গে যোগ দিয়েছেন। ঢাকা থেকে সরাসরি তিনি অস্ট্রেলিয়া গিয়েছিলেন।
বিসিবি জানিয়েছে, শাহাদাত হোসেন, আফতাব আহমেদ ও মাহমুদউল
bdnews24