২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'বিসিবি সভাপতির বক্তব্য নিয়ে মন্তব্য করবো না'

জাতীয় দলের ক্রিকেটারদের 'কমিটমেন্ট' নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) সমালোচনার তিনদিন পেরিয়ে গেল। তারপরও ক্রীড়াঙ্গনে আলোচনার বিষয় হয়ে আছে তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jan 2010, 03:07 PM

Updated : 24 Aug 2022, 06:20 PM

ঢাকা, জানুয়ারি ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় দলের ক্রিকেটারদের 'কমিটমেন্ট' নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামালের (লোটাস কামাল) সমালোচনার তিনদিন পেরিয়ে গেল। তারপরও ক্রীড়াঙ্গনে আলোচনার বিষয় হয়ে আছে তা। বিশেষ করে ভারতীয় সাংবাদিকদের কাছে। বিসিবি সভাপতির সমালোচনা করতেও ছাড়ছেন না তারা। মনে করছেন বাংলাদেশ দলের ব্যাটিং ব্যর্থতার কারণ সভাপতির ওই মন্তব্য। এ ব্যাপারে তারা মাহমুদুল্লাহ রিয়াদের কাছে জানতে চাইলে তিনি বলেন, "কোনো চাপে নেই আমরা। তবে বিসিবি সভাপতির বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করতে পারবো না।" ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার প্রদান অনুষ্ঠানে শুক্রবার বিসিবি সভাপতি বলেছিলেন "ক্রিকেটাররা শতভাগ উজাড় করে খেলেন না।" জবাবে অবশ্য সাকিব আল হাসান বলেছিলেন, "ক্রিকেট আমাদের পেশা। আমাদের রুটি-রুজি। মাঠে আমরা সব সময় শতভাগ দেয়ার চেষ্টা করি।" খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়ে দেশ-বিদেশে। টেস্ট সিরিজ চালার সময় বিসিবি সভাপতির এই মন্তব্যের প্রভাব যে খেলার মাঠে পড়তে পারে, সেদিকে হয়তো তার খেয়াল ছিলো না। অন্তত ভারতীয় সাংবাদিকরা তাই মনে করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২১১২ ঘ.