ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাহেলা জয়াবর্ধনের অপরাজিত হাফ-সেঞ্চুরির (৭১*) কাছে শেষ পর্যন্ত ম্লান হয়ে গেল সুরেশ রাইনার সেঞ্চুরি। ভারতকে ৪ উইকেটে হারিয়ে জিতে নিয়েছে তারা ত্রিদেশীয় আইডিয়া কাপ। ২৪৬ রানের জয়ের লক্ষ্য টপকে ২৪৯-এ পৌঁছে তারা ৬ উইকেট হারিয়ে, ৯ বল বাকি থাকতে।
প্রথমে ব্যাট করে শুরুতেই খাদে পড়ে যায় ভারত। শেষ পর্যন্ত সুরেশ রাইনা সেঞ্চুরি (১০৬) করে দলকে খাদ থেকে টেনে তুললেও লড়াই করার মতো পুঁজি সংগ্রহ করতে পারেননি। ভারতও খেলতে পারেনি পুরো ৫০ ওভার। সম্মানজনক ২৪৫ রান করে তারা ৪৮.২ ওভারে।
শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার জয়ের লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই উদ্বোধনী ব্যাটসম্যান উপুল থারাঙ্গার উইকেট হারালেও রানের চাকা থেমে ছিল না শ্রীলঙ্কার, বরং রানের বন্যা বইয়ে দেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান তিলকরতে
bdnews24