২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

খেলার সময় বদলাবে না বিসিবি

শিশিরের কারণ দেখিয়ে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ এগিয়ে আনার দাবি তোলা হলেও সূচীতে কোনো পরিবর্তন আসছে না। সুতরাং দুপুর আড়াইটাতেই শুরু হবে দিবারাত্রির ম্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2010, 03:13 PM

Updated : 24 Aug 2022, 06:03 PM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিশিরের কারণ দেখিয়ে ত্রিদেশীয় সিরিজের ম্যাচ এগিয়ে আনার দাবি তোলা হলেও সূচীতে কোনো পরিবর্তন আসছে না। সুতরাং দুপুর আড়াইটাতেই শুরু হবে দিবারাত্রির ম্যাচ। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজ আয়োজক কিিমটির সাংগঠনিক সম্পাদক আহমেদ সাজ্জাদুল আলম পরিস্কার বলে দিয়েছেন, খেলার সময়ে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। সোমবার সিরিজের উদ্বোধনী ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান বলেছিলেন, টুর্নামেন্টের বড় বাধা হয়ে দাঁড়িয়েছে শিশির। ম্যাচ আড়াই ঘন্টা এগিয়ে ১২টায় শুরুর পক্ষে মত দিয়েছিলেন তিনি। শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারাও তাকে সমর্থন দিয়েছিলেন। এমন কি এই দুই অধিনায়ক এ নিয়ে ম্যাচ রেফারি এবং আমায়ারদের সঙ্গে আলোচনাও করেছেন। সাকিব আল হাসান তো বাংলাদেশের পরাজয়ের শিশিরেকেই দুষেছেন। মঙ্গলবার, অর্থাৎ বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচের পরের দিনও খেলা এগিয়ে আনার পক্ষে মত প্রকাশ করেছেন বাংলাদেশ অধিনায়ক,'শুধু আমাদের কথা ভেবে নয়, ক্রিকেটের স্বার্থেই সিরিজের বাকি ম্যাচগুলো এগিয়ে আনলে ভালো হবে। আশা করি. টুর্নামেন্ট কমিটির কর্মকর্তারা বিষয়টি ভেবে দেখবেন।' তবে বাংলাদেশের শীতকালীন আবহাওয়ার বৈশিষ্ট্য তুলে ধরে আহমেদ সাজ্জাদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'আমাদের দেশে ক্রিকেট খেলাই হয় ডিসেম্বর-জানুয়ারিতে। এটা নতুন নয়। কখনো শিশির পড়বে, বাতাস থাকবে আবার রোদও দেখা দেবে। এর মধ্যেই আমাদের খেলতে হবে। ' খেলা এগিয়ে আনলে বিসিবিকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে বলেও জানিয়েছেন তিনি,'খেলা এগিয়ে আনলে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বিসিবি। খেলা স