২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলবদলে প্রাণ ফেরালো মোহামেডান

মোহামেডান আসবে বলে দলবদলের দ্বিতীয় বিকেলটায় উত্তেজনা ছিল। ছ'টা বাজার ঠিক দশ মিনিট আগে বাদ্য বাজিয়ে, ঘোড়ার গাড়িতে চেপে দলবদল সারতে এলেন মোহামেডানের ক্রিকেটাররা। আগের দিনের বিপরীত চিত্র, সাড়া পড়ে গেল স্টেডিয়াম পাড়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 03:10 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহামেডান আসবে বলে দলবদলের দ্বিতীয় বিকেলটায় উত্তেজনা ছিল। ছ'টা বাজার ঠিক দশ মিনিট আগে বাদ্য বাজিয়ে, ঘোড়ার গাড়িতে চেপে দলবদল সারতে এলেন মোহামেডানের ক্রিকেটাররা। আগের দিনের বিপরীত চিত্র, সাড়া পড়ে গেল স্টেডিয়াম পাড়ায়। কড়া পাহাড়ায় তামিম, আশরাফুলদের নিয়ে আসা হয় খেলোয়াড় নিবন্ধন কক্ষে। শুধু মোহামেডান সমর্থকরাই নন, দলবদল করতে আসা অন্য ক্রিকেটাররাও উৎসহ নিয়ে দেখেন সে দৃশ্য। ঠিক যেন একদল সাধারণ ক্রিকেটারের মাঝে তারকার উপস্থিতি। মুহূর্তটি ক্যামেরাবন্দি করে রাখারও তাগিদ বোধ করলেন অনেকে। তারকা ক্রিকেটার দলে ভেড়ানো থেকে নিবন্ধন