২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেষ বলে ম্যাচ জিতে অস্ট্রেলিয়া সেমিতে

আগেই সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। শুরুতে নির্ভার মনে হলেও আক্ষরিক অর্থেই জানবাজি রেখেই খেলেছে তারা। অস্ট্রেলিয়াও খেলেছে জান-প্রাণ দিয়ে। শেষ পর্যন্ত তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে গ্র"প চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। মাইক হাসির অর্ধ-শতকের পরও পাকিস্তানের মামুলি ৬ উইকেটে ২০৫ রান টপকাতে ঘাম ছুটে যায় তাদের। ২০৬ রান করতে খেলতে হয় পুরো পঞ্চাশ ওভার। উইকেট হারায় আটটি। ফলে দুই উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2009, 01:46 PM

Updated : 26 Aug 2022, 12:07 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আগেই সেমিফাইনালে উঠেছে পাকিস্তান। শুরুতে নির্ভার মনে হলেও আক্ষরিক অর্থেই জানবাজি রেখেই খেলেছে তারা। অস্ট্রেলিয়াও খেলেছে জান-প্রাণ দিয়ে। শেষ পর্যন্ত তীব্র উত্তেজনাপূর্ণ ম্যাচে গ্র"প চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া। মাইক হাসির অর্ধ-শতকের পরও পাকিস্তানের মামুলি ৬ উইকেটে ২০৫ রান টপকাতে ঘাম ছুটে যায় তাদের। ২০৬ রান করতে খেলতে হয় পুরো পঞ্চাশ ওভার। উইকেট হারায় আটটি। ফলে দুই উইকেটে জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকার সেঞ্চুরিয়নে সুপারস্পোর্ট পার্কে বুধবার এ গ্র"পের ম্যাচে ২০৫ রান তাড়া করতে নেমে দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও টিম পেইন অত্যন্ত মারমুখী হয়ে ওঠেন। ৩৫ রান তোলেন মাত্র ৫ ওভারে। ব্যক্তিগত ২৪ রানে শেন ওয়াটসন উমর গুলের হাতে ধরা পড়ার পর হিসেবি খেলা খেলতে থাকে অস্ট্রেলিয়া। ৫৯ রানে পেইন (২৯) আফ্রিদির বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়ার পর রিকি পন্টিং ও মাইক হাসি ৮১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন অনেকখানি। পন্টিং ১৪০ রানের মাথায় ৩২ রানে বিদায় নেওয়ার পর দলের হাল ধরেন মাইক হাসি। কিন্তু ঘাটে তরী ভেরাতে পারেননি তিনি। ১৭৪ রানের মাথায় ৬৪ রানে নাভেদ-উল-হাসানের বলে সরাসরি বোল্ড হন। তিনি তার ইনিংসটি সাজান ৬টি চার ও একটি ছক্কা দিয়ে। জেমস হোপস ১৭৫ রানে, ১৭৬-এ ক্যামেরোন হোয়াইট ও ১৮৭ রানে মিচেল জনসন আউট হলে বিপদেই পড়ে যায় অস্ট্রেলিয়া। শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যে পৌঁছে দেন ব্রেট লি ও নাথান হরিটজ। লি ১২ ও হরিটজ ৯ রানে অপরাজিত থাকেন। পাকিস্তানি অধিনায়ক ইউনিস খান ঘুরিয়ে-ফিরিয়ে ছয়জন বোলার ব্যবহার করেন। তাদের মধ্যে মোহাম্মদ আসিফ, সাঈদ আজমল দু'টি করে উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন উমর গুল, শহীদ আফ্রিদি, নাভেদ-উল-হাসান ও শোয়েব মালিক। দিনের শুরুতে অস্ট্রেলিয়ার অধিনায়ক পন্টিং টস জিতে ফিল্ডিং নেন। আশা করেছিলেন তার তিন পেসার ব্রেট লি, পিটার সিডল ও মিচেল জনসন উইকেট থেকে প্রথম দিকে সুইং আদায় করে নিতে পারবেন। কিন্তু পন্টিং যতটা সুবিধা আশা করেছিলেন ততোটা সুবিধা আদায় করতে পারেননি তার তিন পেসার। তবে উইকেট নিতে না পারলেও অন্তত রানের গতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছেন। উদ্বোধনী ব্যাটসম্যান আফ্রিদি (১৫) ৩০ রানের মাথায় বিদায় নিলেও অপর উদ্বোধনী ব্যাটসম্যান কামরান আকমল ও অধিনায়ক ইউনিস খান ৪৫ রানের জুটি গড়ে তোলেন। শেন ওয়াটসনের বলে সরাসরি বোল্ড হওয়ার আগে ৪৪ রান করেন কামরান আকমল। ৬৩ বল খেলে দড়ির ওপারে বল পাঠান ছয়বার। দলীয় ১৮৬ রানের মাথায় ব্রেট লির বলে আউট হওয়ার আগে দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান করেন মোহাম্মদ ইউসুফ। দলের রানের সঙ্গে আর মাত্র ১২ রান যুক্ত হওয়ার পরই ৪১ রান করে শেন ওয়াটসনের বলে হিট উইকেট হন মিসবাহ-উল-হক। এর আগে মোটেও সুবিধা করতে পারেননি অধিনায়ক ইউনিস খান। ৮৯ রানের মাথায় আউট হওয়ার আগে রান করেন ১৮। অথচ বল খেলেছেন অনেকগুলো, ৪৯টি। শোয়েব মালিক ২৭ রান করে মিচেল জনসনের বলে পন্টিং-এর হাতে ধরা পড়ে ১২৩ রানের মাথায় বিদায় নেন। অস্ট্রেলিয়ার পক্ষে দু'টি করে উইকেট নেন জনসন ও ওয়াটসন। এছাড়া ব্রেট লি ও জেমস হোপস একটি করে উইকেট নেন। অস্ট্রেলিয়া তিন খেলায় দুই জয় ও একটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৫ পয়েন্ট নিয়ে এ গ্র"প চ্যাম্পিয়ন হয়েছে। আর তিন খেলায় দুই জয় নিয়ে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২৩২৩ ঘ.