ঢাকা, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিরাপত্তার অভাবে ক্রিকেট খেলুড়ে কোন দেশই খেলতে যেতে চায় না পাকিস্তানে। বিশেষ করে, শ্রীলঙ্কার ক্রিকেটারদের ওপর হামলার পর। এরই ধারাবাহিকতায় নিউজিল্যান্ডও যায়নি। ফলে পাকিস্তান-নিউজিল্যান্ড একদিনের সিরিজ ও টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ হচ্ছে আবুধাবি ও দুবাই-এ। এরই মধ্যে পাকিস্তান সফরের দিনক্ষণও ঘোষণা করেছে।
তিনটি একদিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে দেশ দু'টি।
সফর শুরু হবে ৩ নভেম্বর। শেষ হবে ১৩ তারিখে। তবে টেস্ট সিরিজ শুরু হবে নিউজিল্যান্ডে ২৪ নভেম্বর। একে বলা হচ্ছে পাকিস্তানের 'হোম সিরিজ'।
এটি মোটেও নতুন নয়, এর আগেও পাকিস্তান একদিনের 'হোম' খেলেছে নিরপেক্ষ মাঠে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সেই সিরিজটিও হয়েছিল আবুধাবি ও দুবাই-এ চলতি বছরের শুরুর দিকে।
খেলার দিনক্ষণ ও মাঠ
নভেম্বর ৩ - প্রথম একদিনের ম্যাচ, আবুধাবি
নভেম্বর ৬ - দ্বিতীয় একদিনের ম্যাচ, আবুধাবি
নভেম্বর ৯ - তৃতীয় একদিনের ম্যাচ, আবুধাবি
নভেম্বর ১২ - প্রথম টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ, দুবাই
নভেম্বর ১৩ - দ্বিতীয় টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ, দুবাই
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৩০ ঘ.
bdnews24