২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে গেছে 'এ' দল

মোহালী একাদশের বিপক্ষে ফিরতি ক্রিকেট সিরিজ খেলতে শুক্রবার ভারত গেছে বাংলাদেশ 'এ' দল। মোহালীর বিপক্ষে একটি তিন দিনের, একটি চার দিনের, দু'টি এক দিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2009, 01:58 PM

Updated : 26 Aug 2022, 12:06 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোহালী একাদশের বিপক্ষে ফিরতি ক্রিকেট সিরিজ খেলতে শুক্রবার ভারত গেছে বাংলাদেশ 'এ' দল। মোহালীর বিপক্ষে একটি তিন দিনের, একটি চার দিনের, দু'টি এক দিনের ও দু'টি টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচ খেলবে তারা। তিন দিনের ম্যাচ দিয়ে রোববার আনুষ্ঠানিক সফর শুরু করবে তারা। দলটি দেশে ফিরবে ১৩ অক্টোবর। বাংলাদেশ 'এ' দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক ব্যাটসম্যান হান্নান সরকার। জাতীয় দলের চার ক্রিকেটারও আছেন 'এ' দলে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/১৯৫২ ঘ.