ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, তিনটি একদিনের ম্যাচ ও দু'টি টেস্ট খেলতে আগামী বছরের ১৭ ফেব্র"য়ারি ঢাকা আসবে ইংল্যান্ড দল।
১৭ ফেব্র"য়ারি সফরকারী দল ঢাকা এলেও স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে ১০ দিন পর, ২৮ ফেব্র"য়ারি। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে এর আগে একদিনের তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা। সিরিজের দ্বিতীয় ওয়ানডে ২ মার্চ আর তৃতীয় ও শেষ ম্যাচটি হবে ৫ মার্চ। প্রথম ওয়ানডে দু'টি ম্যাচ মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এবং শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ।
১২ থেকে ১৬ মার্চ প্রথম টেস্টও হবে চট্টগ্রামের একই ভেন্যুতে এবং ২০ থেকে ২৪ সেপ্টেম্বর মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে হবে দ্বিতীয় টেস্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/ ২০৫৭ ঘ.
bdnews24