জয়ের লক্ষ্য মাত্র ১৭৭ রানের, যা কিনা এ সিরিজের সর্বনিম্ন। তো হেলায়-ফেলায় এ ম্যাচ জিতেই হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর কথা। ইংল্যান্ড তা পেরেছে, তবে এত সহজে নয়, হারার আশঙ্কা জাগিয়ে, শেষ পর্যন্ত মাত্র ৪ উইকেটে! অথচ ওপেনার স্ট্রাউস (৪৭) আর ডেনলির (৫৩) ব্যাটিং দৃঢ়তায় ইংল্যান্ড বিনা উইকেটেই করে ফেলেছিল ১০৬ রান। জয়ের জন্য চাই ৭১ রান, হাতে তখনো ২৯ দশমিক ২ ওভার এবং পুরো ১০ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
20 Sep 2009, 01:55 PM
Updated :
26 Aug 2022, 12:04 PM
চেস্টারলি স্ট্রিট, সেপ্টেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)