নয়া দিল্লি, সেপ্টেম্বর ১৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এবারের আইসিসি বর্ষসেরাদের সংক্ষিপ্ত তালিকার দুই ক্যাটাগরিতে এখনও আছেন ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি, উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীর, ইংল্যান্ড অধিনায়ক মাইকেল স্ট্রাউস এবং অস্ট্রেলিয়ান পেস বোলার মিচেল জনসন।
তবে তাদের মধ্যে গম্ভীর, স্ট্রাউস এবং জনসন আবার বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তালিকাতেও আছেন।
গত বছর একদিনের বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন ধোনি।
তালিকার শুরুতেই আছেন ইংল্যান্ডের অ্যাশেজ জয়ী অধিনায়ক মাইকেল স্ট্রাউস। গত আগস্ট থেকে গৌতম গম্ভীর এবং মিচেল জনসনের দুর্দান্ত পারফরম্যান্সই তাদের তালিকায় স্থান পাওয়া নিশ্চিত করেছে বলে মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানায়।
গত মার্চে লাহোরে সন্ত্রাসী হামলার শিকার শ্রীলঙ্কার ব্যাটসম্যান থিলান সামারাবীরা ইনজুরি কাটিয়ে ফর্মের তুঙ্গে থাকায় তিনিও বর্ষসেরা টেস্ট খেলোয়াড়ের সংক্ষিপ্ত তালিকায় রয়েছেন।
একদিনের বর্ষসেরা ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায় নাম রয়েছে ভারতের বীরেন্দর শেবাগ, যুবরাজ সিং এবং ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিব নারায়ণ চন্দরপলের।
এ বছর ইংল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানকে শিরোপা জেতাতে সহায়তা করায় এ বিভাগে বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় স্থান পেয়েছেন পাকিস্তান অলরাউন্ডার শহীদ আফ্রিদি এবং বোলার উমর গুল।
দুরন্ত পারফরম্যান্সের কারণে তালিকায় আরও আছেন লঙ্কান মারকুটে ব্যাটসম্যান তিলকরতে
bdnews24