ঢাকা, সেপ্টেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেষ পর্যন্ত গতি হচ্ছে পেসার ডলার মাহমুদের। মোহামেডান তাকে প্রত্যাখান করলেও সমপরিমাণ টাকার বিনিময়ে ওল্ড ডিওএইচএস এ খেলার সুযোগ পাচ্ছেন তিনি।
তবে মাশরাফি বিন মুর্তজা আর ডলার মাহমুদের গতি হলেও অন্য পেস বোলারদের খোঁজই নিচ্ছে না ঢাকা লিগের ক্লাবগুলো। অনেকটা হতাশার সুরে সতীর্থ বন্ধুদের জন্য তাই আক্ষেপ করলেন ডলার।
ডলার বললেন,"বন্ধুদের কষ্ট সহ্য হচ্ছে না। পুল প্রথা তুলে না দিলে ওরা হয়তো ঢাকা লিগে খেলারই সুযোগ পাবে না। কোন ক্লাব থেকে তাদের সঙ্গে যোগাযোগ করেনি।"
সৈয়দ রাসেল, সাহাদাত হোসেন, মাহাবুবুল আলম রবীন, রুবেল হোসেন এমন কি স্পিনার এনামুল হকের সঙ্গে কথা বলার পর জানা গেলো আসলেই প্রিমিয়ার লিগের ১২টি দলের কেউই এখনো আগ্রহ দেখায়নি তাদেরকে দলে পেতে। দীর্ঘশ্বাস ফেলে সৈয়দ রাসেল বললেন,"বন্ধুরা শুধু সান্ত্ব
bdnews24