২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চ্যাম্পিয়ন্স ট্রফিতে হ্যাডিন নেই

ইংল্যান্ডে অ্যাসেজ সিরিজের সময় অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্রাড হ্যাডিনের আঙ্গুল ভেঙে গিয়েছিল। সময় লাগছে সেরে উঠতে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটের পেছনে দায়িত্ব পালন করতে পারছেন না তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2009, 12:23 PM

Updated : 26 Aug 2022, 12:00 PM

সিডনি, সেপ্টেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইংল্যান্ডে অ্যাসেজ সিরিজের সময় অস্ট্রেলিয়ার উইকেট কিপার ব্রাড হ্যাডিনের আঙ্গুল ভেঙে গিয়েছিল। সময় লাগছে সেরে উঠতে। তাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে উইকেটের পেছনে দায়িত্ব পালন করতে পারছেন না তিনি। অপারেশনের পর দক্ষিণ আফ্রিকায় সতীর্থদের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল হ্যাডিনের। কিন্তু অপেক্ষা করতে বলা হয়েছে তাকে। অস্ট্রেলিয়া ক্রিকেট দলের চিকিৎসক ট্রেফর জেমস বহস্পতিবার এক বিবৃতিতে বলেন, কোনও ধরনের জটিলতা ছাড়াই হ্যাডিনের অপারেশন সফল হয়েছে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে সেরে ওঠা সম্ভব নয়। এই সময়টাও পর্যাপ্ত নয়। তাই তাকে দলে বিবেচনা করা হয়নি। তবে ভারত সফরের আগেই সেরে উঠবেন বলে হ্যাডিন আশা করছেন। এদিকে চ্যাম্পিন্স ট্রফিতে হ্যাডিনের বদলে টিম পেইনকে খেলানোর অনুমতি চেয়েছেন অসি কর্মকর্তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৩৯ ঘ.