২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা

যেমনটা ঘটার কথা ছিল, ঠিক তেমনটাই ঘটেছে। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির শতকও ঠেকিয়ে রাখতে পারেনি নিউজিল্যান্ডের হার। চা-বিরতির ঠিক আগে ৯৬ রানে জিতে কিউইদের হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টের পঞ্চমদিন রোববার ছয় উইকেটে ১৮২ রান নিয়ে খেলা শুরু করেন ভেট্টরি ও জ্যাকব ওরাম। ভেট্টরি টেস্ট ক্রিকেটে তার সর্বোচ্চ ১৪০ রান করেন ১৮৯ বলে। দড়ির ওপারে বল পাঠান ১৬ বার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2009, 03:39 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

ঢাকা, আগস্ট ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যেমনটা ঘটার কথা ছিল, ঠিক তেমনটাই ঘটেছে। অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরির শতকও ঠেকিয়ে রাখতে পারেনি নিউজিল্যান্ডের হার। চা-বিরতির ঠিক আগে ৯৬ রানে জিতে কিউইদের হোয়াইটওয়াশ করে শ্রীলঙ্কা। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে দ্বিতীয় টেস্টের পঞ্চমদিন রোববার ছয় উইকেটে ১৮২ রান নিয়ে খেলা শুরু করেন ভেট্টরি ও জ্যাকব ওরাম। ভেট্টরি টেস্ট ক্রিকেটে তার সর্বোচ্চ ১৪০ রান করেন ১৮৯ বলে। দড়ির ওপারে বল পাঠান ১৬ বার। শেষ ব্যাটসম্যান হিসেবে দলীয় ৩৯৭ রানের মাথায় মুত্তিয়া মুরালিধরনের বলে হেরাথের হাতে ধরা পড়ার সঙ্গে সঙ্গে শ্রীলঙ্কার বিজয় নিশ্চিত হয়। তবে এর আগে জ্যাকব ওরামের সঙ্গে জুটি বেঁধে ১২৪ ও দশ নম্বর ব্যাটসম্যান ইয়ান ও'ব্রায়ানকে (১২) নিয়ে আরও ৬৯ রান যোগ করেন তিনি। ওরাম ১৪৮ বলে ৫৬ রান করে তিলকরতে