২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত যেকোন দলের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ: কার্স্টেন

টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট থেকে আগেভাগে বিদায় নেওয়ায় তীব্র সমালোচনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। তবে সেই ক্ষত তারা খুব তাড়াতাড়ি সারিয়ে উঠবেন বলে আশা করছেন কোচ গ্যারি কার্স্টেন। সেই সঙ্গে তিনি দাবি করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যেকোন দলের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2009, 12:33 PM

Updated : 26 Aug 2022, 11:58 AM

চেন্নাই, আগস্ট ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেট থেকে আগেভাগে বিদায় নেওয়ায় তীব্র সমালোচনার কবলে পড়েন ভারতীয় ক্রিকেটাররা। তবে সেই ক্ষত তারা খুব তাড়াতাড়ি সারিয়ে উঠবেন বলে আশা করছেন কোচ গ্যারি কার্স্টেন। সেই সঙ্গে তিনি দাবি করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যেকোন দলের জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে দেখা দেবে। ইংল্যান্ডে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে শর্ট পিচ বলে ভারতীয় তরুণ ব্যাটসম্যানদের দুর্বলতা স্পষ্ট হয়ে ওঠে। তাই ব্যাটিং লাইন-আপ শক্তিশালী করে তোলার জন্য প্রায় দু'বছর পর আবার দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ রাহুল দ্রাবিড়কে। ব্যাঙ্গালোরে ভারতীয় দলের প্রশিক্ষণ ক্যাম্পের পর বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকার সাবেক উদ্বোধনী ব্যাটসম্যান কার্স্টেন টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেভাগে তার দলের বিদায় নেওয়াকে এগিয়ে যাওয়ার পথে প্রতিবন্ধকতা হিসেবেই অভিহত করেন। তারপরও জোর দিয়ে তিনি বলেন, "ওই একটি ছাড়া অস্ট্রেলিয়া সফরের পর থেকেই আমরা ভালোভাবেই এগিয়ে যাচ্ছি। ক্রিকেটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনারও ঘাটতি নেই।" "আমাদের মনোভাব খুবই ইতিবাচক এবং আমরা সবাই এগিয়ে যেতে চাই," বলেন তিনি। গত ফেব্র"য়ারিতে অস্ট্রেলিয়ায় তিন জাতির টুর্নামেন্ট জেতার পর থেকে ভারত একদিনের সিরিজ কোন দলের কাছেই খোয়ায়নি। বর্তমান ভারতীয় দলকে খুবই ভালো বলে অভিহিত করেন কার্স্টেন। বলেন, ক্রিকেটাররা মানসিক ও শারীরিকভাবে চাঙ্গা রয়েছেন। রাহুল দ্রাবিড়কে দলে নেওয়া প্রসঙ্গে তিনি বলেন, "দ্রাবিড়কে দলে পেয়ে ভালোই হয়েছে। ক্রিকেটারদের মধ্যে নিঃসন্দেহে অনুপ্রেরণার সৃষ্টি করবেন তিনি। সচিন টেন্ডুলকারের পর দ্রাবিড়ই একমাত্র ভারতীয় ব্যাটসম্যান যিনি, টেস্ট ও একদিনের ক্রিকেটে দশ হাজারেরও বেশি রান করেছেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একদিনের সিরিজ থেকে সরে দাঁড়ালেও টেন্ডুলকার আবার দলে ফিরেছেন। তবে অপারেশনের কারণে খেলতে পারছেন না মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দর শেহওয়াগ। জহির খানের অনুপস্থিতিতে ভারতীয় পেস আক্রমণের নেতৃত্ব দেবেন ইশান্ত শর্মা। অপারেশনের কারণে দলের বাইরে রয়েছেন জহির খানও। চ্যাম্পিয়ন্স ট্রফি দক্ষিণ আফ্রিকায় সেপ্টেম্বরে শুরু হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৭ ঘ.