২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এক ম্যাচ খেলেই পুলের তালিকায় ডলার মাহমুদ

ডলার মাহমুদের জন্য এটা সৌভাগ্য না দুর্ভাগ্য বোঝা যাচ্ছে না। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলায় তিনি এখন ঢাকা লিগের পুলভুক্ত ক্রিকেটার। অর্থাৎ সারা বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থেকেও শেষ বেলায় একটি মাত্র ম্যাচ খেলে পুলের 'শিকার' হলেন এই পেসার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2009, 04:50 PM

Updated : 26 Aug 2022, 11:55 AM

ঢাকা, আগস্ট ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডলার মাহমুদের জন্য এটা সৌভাগ্য না দুর্ভাগ্য বোঝা যাচ্ছে না। জাতীয় দলের হয়ে শেষ ম্যাচটি খেলায় তিনি এখন ঢাকা লিগের পুলভুক্ত ক্রিকেটার। অর্থাৎ সারা বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থেকেও শেষ বেলায় একটি মাত্র ম্যাচ খেলে পুলের 'শিকার' হলেন এই পেসার। ভাগ্য ভাল হলে কোন একটি ক্লাব হয়তো বড় অঙ্কের পারিশ্রমিক দিয়েই তাকে দলে নেবে। আর উল্টোটা হলে নিজেকেই খুঁজতে হবে ক্লাব। পুলভুক্ত হয়ে অতীতে অনেক ক্রিকেটারই দল না পেয়ে হতাশায় ভুগেছেন। আবার অনেকে খেলার সুযোগ পেলেও পারিশ্রমিক পেয়েছেন সামান্য। ডলারের ভাগ্য তোলা রইলো সময়ের হাতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২০০৯ সালের ১ মার্চ থেকে ৩১ আগস্টের মধ্যে জাতীয় দলের হয়ে খেলা সব ক্রিকেটারকেই ঢাকা লিগে পুলের আওতায় আনা হয়েছে। বিসিবির হিসেব মতে সর্বশেষ ডলার মাহমুদকে দিয়ে ১৯ ক্রিকেটারকে তালিকাভুক্ত করেছে তারা। এ ক্রিকেটাররা হলেন- মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মোহাম্মদ আশরাফুল, রাকিবুল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, জুনায়েদ সিদ্দিকী, ইমরুল কায়েস, সাহাদাত হোসেন, সৈয়দ রাসেল, মেহরাব হোসেন জুনিয়র, এনামুল হক জুনিয়র, মাহমুদুল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন, রুবেল হোসেন, মাহবুবুল আলম রবীন, আব্দুর রাজ্জাক ও নাঈম ইসলাম। গত মৌসুমে নিয়ম ছিল একটি দলে পুলভুক্ত তিন ক্রিকেটার খেলতে পারবেন। এবার এখনো চূড়ান্ত হয়নি। ১ সেপ্টেম্বর থেকে ঢাকা ক্রিকেট লিগের দলবদলের সম্ভাব্য তারিখ ঠিক হয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২২৫৫ঘ.