২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ড থেকে বিমানে এলো বাশারের জন্মদিনের খাবার

বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ৩৭তম জন্মদিন বেশ ঘটা করেই পালন করেছেন। রোববার দুবাইয়ে অবস্থানকারী বাশার তার জন্মদিনের খাবার আনেন ইংল্যান্ডের সারের এক নামকরা রেস্তোরাঁ থেকে বিমানে করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার ৩৭তম জন্মদিন বেশ ঘটা করেই পালন করেছেন। রোববার দুবাইয়ে অবস্থানকারী বাশার তার জন্মদিনের খাবার আনেন ইংল্যান্ডের সারের এক নামকরা রেস্তোরাঁ থেকে বিমানে করে। ব্রিটিশ দৈনিক দ্য সান সোমবার জানায়, সারের শোবহ্যামের একটি ভারতীয় রেস্তোরাঁয় রান্না করা হয় বাশারের প্রিয় সব খাবার। এরপর বিমানে করে তা পাঠিয়ে দেওয়া হয় দুবাইয়ে, বাশারের কাছে। এজন্য বিমানভাড়াসহ সাবেক অধিনায়ককে গুনতে হয়েছে ৪ হাজার ২৭০ পাউন্ড। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের সময় ইংল্যান্ডে ছিলেন বাসার। সে সময় ওই রেস্তোরাঁর খাবার চেখে দেখার সুযোগ হয়েছিল তার। মুরগী ও ভেড়ার মাংসের ঝোল ছাড়াও শাক-সব্জির স্বাদ মুখে লেগে থাকায় নিজের জন্মদিনটাকে পানসে হতে দেননি তিনি। রেস্তোরাঁর ম্যানেজার ৩৭ বছরের আমিন আলী বলেন, "তিনি আমাদের কার্ড সঙ্গে নিয়ে গেছেন। সেই সঙ্গে বলেছেন, আমি আপনাদের সঙ্গে যোগাযোগ বজায় রাখবো। একথা ভাবতেই ভাল লাগে তিনি আমাদের খাবারের কথা মনে রেখেছেন।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলজি/এএমএইচ/টিআর/২৩১৪ ঘ.