২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে তামিমের দেড় শ' রান

সেঞ্চুরি সব সময়ই আনন্দের। কিন্তু ম্যাচ জয়ে যদি সেই সেঞ্চুরি বড় অবদান রাখে তাহলে তার গুরুত্বই আলাদা। তামিম সেঞ্চুরি পেলেন, ম্যাচ জিতলো বাংলাদেশ। এর আনন্দ যে কতটা তামিমও হয়তো বলে বোঝাতে পারবেন না। ওয়ানডে ক্যারিয়ারে সেরা ইনিংস খেললেন জিম্বাবুয়ের বিপক্ষে। আউট হওয়ার আগে করেছেন ১৫৪ রান। এটিই যে কোন বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 04:17 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেঞ্চুরি সব সময়ই আনন্দের। কিন্তু ম্যাচ জয়ে যদি সেই সেঞ্চুরি বড় অবদান রাখে তাহলে তার গুরুত্বই আলাদা। তামিম সেঞ্চুরি পেলেন, ম্যাচ জিতলো বাংলাদেশ। এর আনন্দ যে কতটা তামিমও হয়তো বলে বোঝাতে পারবেন না। ওয়ানডে ক্যারিয়ারে সেরা ইনিংস খেললেন জিম্বাবুয়ের বিপক্ষে। আউট হওয়ার আগে করেছেন ১৫৪ রান। এটিই যে কোন বাংলাদেশি ব্যাটসম্যানের সর্বোচ্চ স্কোর। ৬০তম ম্যাচে তামিম দ্বিতীয় সেঞ্চুরি পেলেন বুলাওয়েতে। গত বছরই ঢাকায় আয়ারল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি পেয়েছিলেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান। ২০০৮ সালের ২২ মে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আয়ারল্যান্ডের বিপক্ষে ১২৯ রান করেছিলেন বাংলাদেশের এই উদ্বোধনী ব্যাটসম্যান। ২০০৭ সালে ৯ ফেব্রে"য়ারি হারারেতে এই জিম্বাবুয়ের বিপক্ষেই অভিষেক হয়েছিল তামিমের। সে ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৪ রানে। একদিনের ক্রিকেটে বাংলাদেশের সেঞ্চুরিয়ান: শাহরিয়ার নাফিস ৪টি মোহাম্মদ আশরাফুল ৩টি সাকিব আল হাসান ৩টি অলক কাপালি ১টি মেহরাব হোসেন ১টি রাজিন সালেহ ১টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২১৬ ঘ.