২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোনাথন ট্রটের অভিষেক হচ্ছে ওভালে

এর আগে কোনদিন টেস্ট খেলেননি জোনাথন ট্রট। তবে অ্যাসেজ সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টেস্টে তার অভিষেক হতে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Aug 2009, 02:05 PM

Updated : 26 Aug 2022, 11:54 AM

ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এর আগে কোনদিন টেস্ট খেলেননি জোনাথন ট্রট। তবে অ্যাসেজ সিরিজ নির্ধারণী পঞ্চম ও শেষ টেস্টে তার অভিষেক হতে যাচ্ছে। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড রোববার জানায়, ১৪ সদস্যের দলে অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিনটফকে নেওয়া হয়েছে। সিরিজের চারটি ম্যাচেই প্রত্যাশা অনুযায়ী খেলতে না পারায় বাদ পড়েছেন এসেক্স ব্যাটসম্যান রবি বোপারা। এর ফলে ট্রটের অভিষেক প্রায় নিশ্চিত হয়ে গেছে। একথা নিশ্চিত করতেও দ্বিধা করলেন না নির্বাচক জিওফ মিলার। এক বিবৃতিতে তিনি বলেন, রবি বোপারাকে বাদ দেওয়ায় ওভালে জোনাথন ট্রটের অভিষেক নিশ্চিত হয়ে গেছে। হেডিংলিতে চতুর্থ টেস্টে দলে না নেওয়া হলেও পন্টি পানেসারকে আবার দলে ডাকা হয়েছে। এর ফলে ইংলিশ স্পিন বোলিং লইন নিঃসন্দেহে শক্তিশালী হয়ে উঠবে। তাকে সঙ্গ দেবেন গ্রায়েম সোয়ান। পাঁচ টেস্টের অ্যাসেজ সিরিজ ১-১ ম্যাচে অমিমাংসিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০১৬ ঘ.