২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিবি একাডেমিকে টপকে গেছে দঃ আফ্রিকা একাডেমি

চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে বিসিবি একাডেমি দলকে ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকা স্টান্ডার্ড ব্যাংক একাডেমি দল। শনিবার সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৮০ রান করেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2009, 04:37 PM

Updated : 26 Aug 2022, 11:52 AM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দিনের ম্যাচের প্রথম ইনিংসে বিসিবি একাডেমি দলকে ছাড়িয়ে গেছে দক্ষিণ আফ্রিকা স্টান্ডার্ড ব্যাংক একাডেমি দল। শনিবার সিরিজের প্রথম ম্যাচের দ্বিতীয় দিন শেষে ৭ উইকেটে ২৮০ রান করেছে স্বাগতিকরা। দুই অপরাজিত ব্যাটসম্যান আদেয়ার ৭২ ও মহারাজ ৪০ রান নিয়ে দিন পার করেন। রবিউল তিনটি ও ফরহাদ দু'টি উইকেট নিয়েছেন। আগের দিন শুক্রবার প্রিটোরিয়ায় ২৬৭ রানে অল-আউট হয় বিসিবি একাডেমি দল। স্বাগতিক দলের বোলিং তোপে ৮৫ ওভার পর্যন্ত খেলতে সক্ষম হয় তারা। রনি ৭৪, শুভগত ৪২ ও ফরহাদ ৩৯ রান করেন। দক্ষিণ আফ্রিকার পক্ষে ক্যামেরোন চারটি ও বিচ তিনটি উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর: দক্ষিণ আফ্রিকা একাডেমি দল: ২৮০/৭ (৯৩ ওভার; আদেয়ার ৭২*, মহারাজ ৪০*, রবিউল ৭২/৩, ফরহাদ ১৫/২) বিসিবি একাডেমি দল: ২৬৭/১০ (৮৫ ওভার; রিনি তালুকদার ৭৪, শভগত ৪২, ফরহাদ ৩৯, ক্যামেরোন ১০৯/৪, বিচ ৫৪/৩) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২২৫০ ঘ.