২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টিংকে ব্যঙ্গ-বিদ্রূপ না করার আহ্বান

হেডিংলির দর্শকদের নিয়ে একটু চিন্তায় আছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান জাইলস ক্লার্ক। টিটকারি ও উপহাস না করে অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি ইংলিশ ফ্যানদের প্রতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 12:30 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

লন্ডন, আগস্ট ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - হেডিংলির দর্শকদের নিয়ে একটু চিন্তায় আছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) চেয়ারম্যান জাইলস ক্লার্ক। টিটকারি ও উপহাস না করে অস্ট্রেলীয় অধিনায়ক রিকি পন্টিংকে সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন তিনি ইংলিশ ফ্যানদের প্রতি। অ্যাসেজ সিরিজের চতুর্থ চেস্ট শুক্রবার হেডিংলিতে শুরু হতে যাচ্ছে। লিডসের এই মাঠের দর্শকরা সাধারণত হৈ চৈ, কোলাহল ও খেলোয়াড়দের টিটকারি মেরে মজা লুটে থাকে। এ ধরনের মাঠ ইংল্যান্ডে বলতে গেলে আর একটিও নেই। তাই চতুর্থ টেস্ট শুরুর আগে জাইলস ক্লার্ক বিখ্যাত এই ব্যাটসম্যানকে টিটকারি ও উপহাস করা থেকে বিরত থাকার আহ্বান জানান। "পন্টিং-এর মতো খেলোয়াড় ক্রিকেট আর নাও পেতে পারে," বলেন ক্লার্ক। সেই সঙ্গে তিনি বলেন, উভয় দলকেই সমর্থকদের সম্মান দেখানো উচিত। চমৎকার ব্যাটিং ও বোলিং, দুটোই করছে উভয় দলই। অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ টেস্ট রানের অধিকারী এখন পন্টিং। এছাড়া সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় তৃতীয় স্থানে আছেন। অ্যাজবাস্টনে তৃতীয় টেস্ট চলার সময় এক শ্রেণীর দর্শক পন্টিংকে ব্যঙ্গ-বিদ্র