২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

২০১১ সালের বিশ্বকাপ জিততে চান টেন্ডুলকার

লিটল মাস্টার শচীন টেন্ডুলকার এখনও সন্তুষ্ট নন নিজের অর্জন নিয়ে। আরও রান করতে চান। জয় করতে চান ২০১১ সালের বিশ্বকাপ। উইজডেনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, টেস্ট ক্রিকেটে ১৫ হাজার রান করার পাশাপাশি ২০১১-এর বিশ্বকাপ জিততে পারলেই কেবল তিনি সন্তুষ্ট হবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 11:51 AM

ঢাকা, আগস্ট ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - লিটল মাস্টার শচীন টেন্ডুলকার এখনও সন্তুষ্ট নন নিজের অর্জন নিয়ে। আরও রান করতে চান। জয় করতে চান ২০১১ সালের বিশ্বকাপ। উইজডেনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, টেস্ট ক্রিকেটে ১৫ হাজার রান করার পাশাপাশি ২০১১-এর বিশ্বকাপ জিততে পারলেই কেবল তিনি সন্তুষ্ট হবেন। "এখন পর্যন্ত যা করেছি তা নিয়ে আমি সন্তুষ্ট নই," বলেন টেহুুলকার। ১৫৯ টেস্টে শচীন রান করেছেন ১২ হাজার ৭৭৩। গড় ৫৪. ৫৮। শচীন বলেন,"সুনীল গাভাস্কার আমাকে বলেছেন যে আমার ১৫ হাজার রান করা উচিত। যদি আমি তা করতে না পারি তাহলে তিনি এসে আমাকে ধরবেন। আমি তার ভীষণ ভক্ত। তবে এত রান করাই শুধু আমার লক্ষ্য নয়।" তার আরেকটি লক্ষ্য ২০১১ সালের বিশ্বকাপ জয়। এই প্রতিযোগিতা হবে উপমহাদেশে। ৩৬ বছরের শচীন বলেন, "আমি সব সময়ই ব্যথা নিয়ে খেলি। গত তিন মাস খেলেছি ভাঙ্গা আঙুল নিয়ে।" "২৫ বছর বয়সে যা করতাম এখনও আমি তাই করি। কিন্তু শরীর পাল্টে যাচ্ছে। সেই সঙ্গে পাল্টাচ্ছে চিন্তা-ভাবনাও। তাই কীভাবে সবচেয়ে কম ঝুঁকি নিয়ে খেলা যায়, আমি এখন সেভাবেই চিন্তা করতে বাধ্য হচ্ছি," বলেন তিনি। সাবেক অসি কোচ জন বুকাননের সমালোচনাও উড়িয়ে দেন তিনি। বুকানন বলেছিলেন, ফুটওয়ার্কের অভাবে ইনিংসের শুরুর দিকে শর্ট বলে শচীন খুবই দুর্বল। শচীন বলেন, "এটা তার কথা। আর বুকানন সব সময় সঠিক কথা বলবেন, এমনটাও নয়। আমি যদি শর্ট বল ঠিকমতো খেলতেই না পারতাম তাহলে এত রান করতে পারতাম না।" "মনে হয় তার মতামত পরিবর্তন করা উচিত। নইলে বলতেই হবে জগতের সব বোলারই আমাকে ছাড় দিয়েছে," যুক্তি দেন তিনি। সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্রাডম্যানের মতে শচীন অনেকটা তার মতোই ব্যাটসম্যান। ডন ব্রাডম্যানের একাদশেও স্থান পেয়েছেন তিনি। আর শচীন নিজে মনে করেন, ভারতীয় ব্যাটসম্যান বীরেন্দর শেভাগ অনেকটার তার মতোই ব্যাট করে থাকেন। (তথ্য ক্রিকইনফো থেকে নেওয়া) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/১৮১৯ ঘ.