২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টেস্টে সাকিব পাঁচ নম্বর অল-রাউন্ডার

ক্রিকেটে বাংলাদেশের প্রতীক হয়ে উঠেছেন সাকিব। ওয়ানডেতে শীর্ষ অল-রাউন্ডার হয়ে তো আছেনই, এবার টেস্ট ক্রিকেটেও অল-রাউন্ডারের স্বীকৃতিটা ভালভাবেই আদায় করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বার্ষিক মূল্যায়ন শেষে অল-রাউন্ডার হিসেবে পঞ্চম স্থান দখল করেছেন তিনি। পয়েন্ট ২৮২।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Aug 2009, 07:01 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্রিকেটে বাংলাদেশের প্রতীক হয়ে উঠেছেন সাকিব। ওয়ানডেতে শীর্ষ অল-রাউন্ডার হয়ে তো আছেনই, এবার টেস্ট ক্রিকেটেও অল-রাউন্ডারের স্বীকৃতিটা ভালভাবেই আদায় করে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক। মঙ্গলবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বার্ষিক মূল্যায়ন শেষে অল-রাউন্ডার হিসেবে পঞ্চম স্থান দখল করেছেন তিনি। পয়েন্ট ২৮২। টেস্ট ক্রিকেটে শীর্ষ অল-রাউন্ডারের স্বীকৃতি পেয়েছেন দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস। ৪৫৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছেন তিনি। ৩৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার মিশেল জনসন। ৩৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছেন নিউজিল্যান্ড অধিনায়ক ড্যানিয়েল ভেট্টরি। আর চতুর্থ স্থানে থাকা ইংলিশ অল-রাউন্ডার এন্ড্রু ফ্লিনটফ সাকিবের চেয়ে মাত্র ৪ পয়েন্ট এগিয়ে আছেন অর্থাৎ তার পয়েন্ট ২৮৬। টেস্ট বোলার হিসেবেও সেরা ২০ এ জায়গা পেয়েছেন সাকিব আল হাসান। ২০তম স্থানটি এখন তার দখলে। টেস্ট বোলারদের তালিকায় সবার ওপরে আছেন দক্ষিণ আফ্রিকার পেসার ডেল স্টেন। দ্বিতীয় স্থানে রয়েছেন শ্রীলঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরণ। আর অস্ট্রেলিয়ার মিশেল জনসন রয়েছেন তৃতীয় স্থানে। সেরা টেস্ট ব্যাটসম্যান শ্রীলঙ্কান দলপতি কুমার সাঙ্গাকারা। দ্বিতীয় ভারতের গৌতম গম্ভীর। আর তৃতীয় অস্ট্রেলিয়ার মাইকেল ক্লার্ক। টেস্ট র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়া এখনো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। তবে ইংল্যান্ডের কাছে অ্যাশেজ সিরিজ খোয়ালে তাদের নেমে যেতে হবে চতুর্থ স্থানে। দ্বিতীয় স্থানে যথারীতি দক্ষিণ আফ্রিকা। তৃতীয় শ্রীলংকা, চতুর্থ ভারত, পঞ্চম ইংল্যান্ড, ষষ্ঠ পাকিস্তান, সপ্তম নিউজিল্যান্ড, অষ্টম ওয়েস্ট ইন্ডিজ আর নবম বাংলাদেশ। টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পয়েন্ট এখন ১৩। ওয়েস্ট ইন্ডিজ সফরের আগে বাংলাদেশের পয়েন্ট ছিল শূন্য। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০১১১ ঘ.