লন্ডন, আগস্ট ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অ্যাসেজ সিরিজের চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড বোলিং আক্রমণ আরও জোরদার করে তুলেছে। ১৪ সদস্যের দলে নেওয়া হয়েছে রায়ান সাইডবটম ও স্টিভ হার্মিসনকে।
টেস্ট শুরু হতে যাচ্ছে শুক্রবার হেডিংলিতে।
নতুন একজন ক্রিকেটারকেও দলে নেওয়া হয়েছে। তিনি হচ্ছেন ওয়ারউইকশায়ার ব্যাটসম্যান জোনাথন ট্রট। আর দল থেকে বাদ পড়েছেন স্পিনার মন্টি পানেসার।
অ্যান্ড্রু ফ্লিনটফের বদলে মাঠে নামতে পারেন স্টিভ হার্মিসন। হাঁটুতে চোট পাওয়ায় মাঠের বাহিরে থাকতে হচ্ছে ফ্লিনটফকে।
সাইডবটম দলে এসেছেন স্টুয়ার্ট ব্রডের জায়গায়। প্রত্যাশা অনুযায়ী বোলিং করতে না পারায় ব্রডকে দল থেকে বাদ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২১২৮ ঘ.
bdnews24