২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া এখনো ২৫ রানে পিছিয়ে

অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্টে ফলাফল হওয়ার সম্ভবনা খুবই কম। চতুর্থদিন শেষে রোববার অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮৮ রান করেছে। হারিয়েছে দুই উইকেট। ইংল্যান্ডের প্রথম ইনিংসের রানের চেয়ে এখনও পিছিয়ে আছে ২৫ রান। অ্যাজবাস্টনে অসি উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ দলীয় ৪৭ রানের মাথায় ব্যক্তিগত ২৬ রানে আউট হন। ওনিয়ন্সের বলে উইকেট কিপার ম্যাট প্রায়রের হাতে ধরা পড়েন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 05:08 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

বার্মিংহাম, আগস্ট ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্টে ফলাফল হওয়ার সম্ভবনা খুবই কম। চতুর্থদিন শেষে রোববার অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে ৮৮ রান করেছে। হারিয়েছে দুই উইকেট। ইংল্যান্ডের প্রথম ইনিংসের রানের চেয়ে এখনও পিছিয়ে আছে ২৫ রান। অ্যাজবাস্টনে অসি উদ্বোধনী ব্যাটসম্যান সাইমন ক্যাটিচ দলীয় ৪৭ রানের মাথায় ব্যক্তিগত ২৬ রানে আউট হন। ওনিয়ন্সের বলে উইকেট কিপার ম্যাট প্রায়রের হাতে ধরা পড়েন। অধিনায়ক রিকি পন্টিংকে সরাসরি বোল্ড করেন শন। দলীয় ৫২ রানের মাথায় ব্যক্তিগত ৫ রানে আউট হন তিনি। অপর উদ্বোধনী ব্যাটসম্যান ওয়াটসন ৩৪ ও মাইক হাসি ১৮ রানে অপরাজিত আছেন। এর আগে অ্যান্ড্রু ফ্লিনটফ, ইয়ান বেল ও ব্রডের হাফ সেঞ্চুরির ওপর ভর করে ইংল্যান্ড রান তোলে ৩৭৬। ফলে ইংল্যান্ড প্রথম ইনিংসে এগিয়ে যায় ১১৩ রানে। এরই মধ্যে সিরিজে ১-০ ম্যাচে এগিয়ে গেছে তারা। মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনে মারমুখি ব্যাটিং করে ইংল্যান্ড। রান তোলে ১৫৭। এর মধ্যে হাফ সেঞ্চুরি করেন দুই ব্যাটসম্যান। ইয়ান বেল ৫৩ রান করে জনসনের বলে এলবিডব্লিউ-এর ফাঁদে পড়েন। তখন দলীয় রান ছিল ১৬৮। ফ্লিনটফ ৭৯ বলে ৭৪ রান করে হরিৎজের বলে মাইকেল ক্লার্কের হাতে ধরা পড়েন দলীয় ৩০৯ রানের মাথায়। তিনি তার ইনিংসটি সাজান দশটি চার ও একটি ছক্কা দিয়ে। শেষ সেশনে ব্রড ৬৫ বলে ৫৫ রান করে সর্বশেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন। সিডলের বলে কট অ্যান্ড বোল্ড হন তিনি। এছাড়া উইকেট কিপার ব্যাটসম্যান ম্যাট প্রায়র করেন ৪১ রান। বল খেলেছেন ৫৯টি। চার মেরেছেন ছয়টি। এর আগে মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ইংল্যান্ড ১৫৯ রান তোলে। সকালের সেশনে আউট হন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও পল কলিংউড। ভেজা আউটফিল্ডের জন্য দিনের খেলা শুরু হয় এক ঘন্টা দেরিতে। সেই সঙ্গে কন্ডিশনের পুরো সুবিধা আদায় করে নেন অসি সিমাররা। এই পরিস্থিতিতে অত্যন্ত সাবধানে ব্যাট করতে থাকেন স্ট্রাউস ও বেল। প্রথম তিন ওভারে তারা কোন রান করতে পারেননি। শুধু তাই নয়, পিটার সিডলের বলে এলবিডব্লিউর জোরালো আবেদনের হাত থেকে বেঁচে যান বেল। এর আগে ইংল্যান্ড দিনের খেলা শুরু করে দুই উইকেটে ১১৬ রান নিয়ে। সকালের সেশনে ব্যক্তিগত ৬৯ রানে হিলফেনহসের একটি সর্ট বল কাট করতে গেলে তা স্ট্রাউসের ব্যাট ছূঁয়ে জমা পড়ে উইকেট কিপার গ্রাহাম মানৌর গ্লাভসে। এর মধ্য দিয়ে অবসান ঘটে তৃতীয় উইকেটে ৮১ রানের জুটির। বেল চমৎকার দুটি কভার ড্রাইভ করেন। আর হিলফেনহসের এক ওভারে তিনটি চার মারেন কলিংউড। তবে শেষ হাসি হাসেন হিলফেনহস। উইকেটের অনেক বাহিরের বল ড্রাইভ করতে গিয়ে কলিংউড ধরা পড়েন সেকেন্ড স্লিপে রিকি পন্টিং-এর হাতে। অসি বোলারদের মধ্যে সব চেয়ে সফল ছিলেন হিলফেনহস। তিনি ১০৯ রান দিয়ে চার উইকেট নেন। সিডল তিন উইকেট নেন ৮৯ রানে। আগের দিন শুক্রবার বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৫১ ঘ.