২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যাহ্ন বিরতিতে ইংল্যান্ড ১৫৯/৪

অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্টের চতুর্থদিনে রোববার মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ইংল্যান্ড ১৫৯ রান তুলেছে। আউট হয়েছেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও পল কলিংউড।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Aug 2009, 02:40 PM

Updated : 26 Aug 2022, 11:50 AM

বার্মিংহাম, জুলাই ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাসেজ সিরিজের তৃতীয় টেস্টের চতূর্থদিনে রোববার মধ্যাহ্ন বিরতি পর্যন্ত ইংল্যান্ড ১৫৯ রান তুলেছে। আউট হয়েছেন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও পল কলিংউড। ইয়ান বেল অপরাজিত রয়েছেন ৪৬ রানে। সিরিজে ১-০ ম্যাচে এগিয়ে থাকলেও ইংল্যান্ড এই ম্যাচে এখনও অস্ট্রেলিয়ার চেয়ে ১০৪ রানে পিছিয়ে আছে। ভেজা আউটফিল্ডের জন্য দিনের খেলা শুরু হয় এক ঘন্টা দেরিতে। সেই সঙ্গে কন্ডিশনের পুরো সুবিধা আদায় করে নেন অসি সিমাররা। এই পরিস্থিতিতে অত্যন্ত সাবধানে ব্যাট করতে থাকেন স্ট্রাউস ও বেল। প্রথম তিন ওভারে তারা কোন রান করতে পারেননি। শুধু তাই নয়, পিটার সিডলের বলে এলবিডব্লিউর জোরালো আবেদনের হাত থেকে বেঁচে যান বেল। এর আগে ইংল্যান্ড দিনের খেলা শুরু করে দুই উইকেটে ১১৬ রান নিয়ে। ব্যক্তিগত ৬৯ রানে বেন হিলফেনহসের একটি সর্ট বল কাট করতে গেলে তা স্ট্রাউসের ব্যাট ছূঁয়ে জমা পড়ে উইকেট কিপার গ্রাহাম মানৌর গ্লাভসে। এর মধ্য দিয়ে অবসান ঘটে তৃতীয় উইকেটে ৮১ রানের জুটির। বেল চমৎকার দুটি কভার ড্রাইভ করেন। আর হিলফেনহসের এক ওভারে তিনটি চার মারেন কলিংউড। তবে শেষ হাসি হাসেন হিলফেনহস। উইকেটের অনেক বাহিরের বল ড্রাইভ করতে গিয়ে কলিংউড ধরা পড়েন সেকেন্ড স্লিপে রিকি পন্টিং-এর হাতে। আগের দিন শুক্রবার বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৫১ ঘ.