বার্মিংহাম, জুলাই ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক অ্যালান বোর্ডারকে ছাড়িয়ে গেলেন বর্তমান অধিনায়ক রিকি পন্টিং। টেস্টে ১১ হাজার ১৮৭ রান সংগ্রহ করেন তিনি।
অ্যাজবাস্টন টেস্টের দ্বিতীয় দিন শুক্রবার অ্যালান বোর্ডারের ১১ হাজার ১৭৪ রান অতিক্রম করেন পন্টিং ব্যক্তিগত ২৫ রানের মাথায়। কিন্তু এর সঙ্গে আর মাত্র ১৩ রান যোগ করতেই গ্রাহাম ওনিয়ন্সের বলে উইকেট কিপার ম্যাট প্রায়রের হাতে ধরা পড়েন।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড এই বিরল কৃতিত্বের জন্য পন্টিংকে অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে বলেন তিনি বলেন,"আমি শুনেছিলাম রিকি ছেলেবেলায় তার চাচা তাসমানিয়ান ফাস্ট বোলার গ্রেগ ক্যাম্বেলকে বলেছিলেন, তিনি অস্ট্রেলিয়ান দলের ব্যাগি-গ্রিন ক্যাপ পরতে চান।"
গ্রেগ ক্যাম্বেলও অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ড সফর করেছিলেন ১৯৮৯।
"আমি জানি ব্যক্তিগত রেকর্ড নিয়ে পন্টিং-এর কোনও আগ্রহ নেই। তারপরও এই মাইলফলক পার হওয়ায় তার ভক্তরা সব জায়গাতেই তা উদযাপন করবে," বলেন সাদারল্যান্ড।
যাকে পেছনে ফেলে এগিয়ে গেলেন রিকি, সেই অ্যালান বোর্ডারও তাকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, "পন্টিং-এর একজন দারুণ শুভাকাক্সক্ষী আমি। বিশেষ করে, একজন ধারাভাষ্যকার হিসেবে খুব কাছে থেকে তার খেলা দেখে নয়, রানের সংখ্যা দেখেও নয়, বরং কতটা আধিপত্য বিস্তার করে তিনি এই রান করছেন তা দেখে। দলের নেতৃত্ব দেওয়ার পাশাপাশি রিকি যে হারে রান করছে তা দেখে।"
এখন পন্টিং-এর সামনে রয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার (১২হাজার ৭৭৩ রান) এবং ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা (১১হাজার ৯৫৩)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২৩৪৮ ঘ.
bdnews24