২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লঙ্কান ওয়ানডে দলে ফিরলেন মুরালিধরন

প্রথমবারের মতো ঘরের মাঠে সফরকারী পাকিস্তানের বিপক্ষে শ্রলঙ্কা টেস্ট সিরিজ জয় করেছে। ওয়ানডে সিরিজ জিততেও বদ্ধপরিকর। তাই ওয়ানডের জন্য ১৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2009, 03:26 PM

Updated : 26 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথমবারের মতো ঘরের মাঠে সফরকারী পাকিস্তানের বিপক্ষে শ্রলঙ্কা টেস্ট সিরিজ জয় করেছে। ওয়ানডে সিরিজ জিততেও বদ্ধপরিকর। তাই ওয়ানডের জন্য ১৪ সদস্যের শক্তিশালী দল ঘোষণা করেছে স্বাগতিকরা। দলে ফিরেছেন লঙ্কান স্পিনার মুত্তিয়া মুরালিধরন। হাঁটুর ইনজুরিতে ভোগা মুরালি টেস্ট সিরিজে দলের বাইরে ছিলেন। ওয়ানডে এবং টেস্ট ক্রিকেটে সর্বাধিক এ উইকেট শিকারীর সঙ্গে দলে ফিরেছেন স্পিনার মালিঙ্গা বান্দারা। আছেন স্পিনার অজন্তা মেন্ডিসও। চার বছর পর ওয়ানডে দলে ডাক পেয়েছেন লঙ্কান ব্যাটসম্যান থিলান সামারাবিরা। কিন্তু সদ্য টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো লঙ্কান পেসার চামিন্দা ভাস ওয়ানডে সিরিজেও দলের বাইরে রয়েছেন। যদিও এই পেসার ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে এবং টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট খেলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। কিন্তু ওয়ানডে দলে ডাক না পাওয়ায় তার সেই ইচ্ছা বিশাল একটি প্রশ্নের মুখে পড়েছে। ৩২ বছরের সামারাবিরা স