ঢাকা, জুলাই ২২(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- জিম্বাবুইয়ে ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তাকে শারীরিকভাবে হেনস্তা করায় সাবেক অধিনায়ক তাতেন্দা তাইবুকে দশ ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। যদিও এই ঘটনায় আদালত তাইবুকে অভিযোগ থেকে নিষ্কৃতি দিয়েছিল, কিন্তু বোর্ডের নিজস্ব শুনানিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়।
গত নভেম্বরে বোর্ডের জেনারেল ফিন্যান্স ম্যানেজার এসথার লুপিপিকে তিনি হেনস্থা করেন। ঘটনার পর তাইবু নিজের মুখে স্বীকার করেন যে ঘটনা সত্য। অথচ হারারে আদালতে তিনি বিচারকের কাছে তা গোপন করেছিলেন।
জিম্বাবুইয়ে ক্রিকেটের প্রধান নির্বাহী অজিয়াস বিভুতে বলেন," ঘটনার পরপরই আমি নিজে গিয়ে তদন্ত করেছিলাম, কেন এমন ঘটনা ঘটলো। তখন তাতেন্দা আমার কাছে স্বীকার করেছিলেন যে তিনি এসথারকে মারধর করেছেন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/টিআর/২১২১ ঘ.
bdnews24