২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শনিবার গ্রেনাডায় প্রথম ইনিংসে মধ্যাহ্ন বিরতির আগে ১৩৪ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের ২৩৭ জবাবে আগের দিনের ৩৫ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়তে পারেনি বাংলাদেশ। নাইট ওয়াচম্যান স্পিনার এনামুল হক আউট হন ১৩ রানে। পেসার রচের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2009, 06:09 PM

Updated : 26 Aug 2022, 11:45 AM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শনিবার গ্রেনাডায় প্রথম ইনিংসে মধ্যাহ্ন বিরতির আগে ১৩৪ রান তুলতেই পাঁচ উইকেট হারিয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের ২৩৭ জবাবে আগের দিনের ৩৫ রান নিয়ে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় উইকেটে বড় জুটি গড়তে পারেনি বাংলাদেশ। নাইট ওয়াচম্যান স্পিনার এনামুল হক আউট হন ১৩ রানে। পেসার রচের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। এরপর প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা খেলতে নেমে স্বাগতিকদের পেস বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি। আগের টেস্টের সেঞ্চুরিয়ান উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল উইকেট কিপারের হাতে ধরা পরেন ব্যক্তিগত ৩৭ রানে। দলের রান তখন ৩ উইকেটে ৭৫। এমন অবস্থায় বাকি ব্যাটসম্যানদের ধৈর্য্য দেখানোর কথা। কিন্তু সেই পুরনো রূপেই দেখা গেলো বাংলাদেশের ব্যাটসম্যানদের। দেখে মনে হয়েছে উইকেট বিলিয়ে দেয়ার জন্যই তারা মুখিয়ে ছিলেন। অস্টিনের বলে জুনায়েদ (৭ রান) বোল্ড হলে টপঅর্ডার ব্যাটসম্যানদের সবাই ড্রেসিং রুমে ফিরে যান। টেস্টের প্রথম দিন যেখানে স্পিনারদের দাপটে বিপর্যস্ত হয় ওয়েস্ট ই্িন্ডজের ব্যাটসম্যানরা। সেই একই পিচে দ্বিতীয় দিন স্বাগতিক পেসারদের সামলাতে পারেনি সফরকারীরা। ৭৭ রানে চার উইকেট পতনের পর শেষ ভরসা মনে করা হচ্ছিলো আশরাফুলকে। তিনিও ব্যর্থতার ধারাবাহিকতা ধরে রাখেন। প্রথম টেস্টের পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে বড় কোন স্কোর আসেনি তার ব্যাট থেকে। ১২ রানে হাইন্ডসের বলে সামির হাতে ক্যাচ দিয়েছেন বাংলাদেশের লিট্ল জিনিয়াস। ওয়েস্ট ইন্ডিজের টার্গেট এড়াতে বাকি পাঁচ জনের দায়িত্বটা তাই অনেক বেড়ে গেলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/০০১৫ ঘ.