ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবশেষে খেলছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজও শুরু হচ্ছে নির্ধারিত সময়েই। বাংলাদেশও নামছে পুরো শক্তি নিয়ে। দলে দেখা যেতে পারে দু'টি নতুন মুখ।
তবে এটি সেই ওয়েস্ট ইন্ডিজ নয়, অন্তত প্রথম টেস্টের দলটিকে হয়তো বেশির ভাগ মানুষই চিনবে না। ক্রিস গেইলরা ধর্মঘট প্রত্যাহার না করায় শেষে বাধ্য হয়েই নতুন একাদশের নাম ঘোষণা করেছে উইন্ডিজ বোর্ড। সাবেক ক্রিকেটারদের সঙ্গে ১৬ বছরের কিশোরকেও টেস্ট দলে নিতে বাধ্য হয়েছে তারা।
তবে মাশরাফির নেতৃত্বে পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নামবে বাংলাদেশ। দলে দেখা যেতে পারে দু'টি নতুন মুখ। তারা হচ্ছেন অল-রাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ ও পেসার রুবেল হোসেন।
খেলা শুরু হবে রাত ৯টায়।
ম্যাচটি সরাসরি স
bdnews24