২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাশেজ শুরু বুধবার, প্রথম টেস্ট ওয়েলসে

আবার তাপ ছড়াতে এসেছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চিরন্তন ক্রিকেটীয় দ্বৈরথের ছাই চাপা আগুন- অ্যাশেজ! এবার ব্রিটেনের মাঠে অ্যাশেজের উত্তাপ ছড়াতে গেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০০৬ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া ইংলিশদের ৫-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে। তার আগের বছর আবার নিজেদের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল ইংলিশরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 05:17 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আবার তাপ ছড়াতে এসেছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার চিরন্তন ক্রিকেটীয় দ্বৈরথের ছাই চাপা আগুন- অ্যাশেজ! এবার ব্রিটেনের মাঠে অ্যাশেজের উত্তাপ ছড়াতে গেছে অস্ট্রেলিয়া। সর্বশেষ ২০০৬ সালের নভেম্বরে অস্ট্রেলিয়া ইংলিশদের ৫-০ ব্যবধানে হোয়াইট ওয়াশ করেছে। তার আগের বছর আবার নিজেদের মাঠে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছিল ইংলিশরা। বুধবারই শুরু হবে দুই দলের শ্রেষ্ঠত্বের লড়াই। লড়াইটা ইংলিশদের জন্য অ্যাশেজ পুনরুদ্ধার আর অস্ট্রেলিয়ার জন্য তা ধরে রাখার। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার আমজনতার আলোচনা মূল বিষয়ই এখন অ্যাশেজকে ঘিরে। গরম গরম সব খবর ছাপছে ব্রিটিশ পত্র-পত্রিকা। দুই দেশের কাছেই অ্যাশেজ জেতা খুবই সম্মানের। লড়াইটা তাই মাঠ ছাড়িয়ে স্পর্শ করে রাজনীতি আর অন্যান্য অনেক দৈনন্দিন বিষয়কেও। ইংলিশ ক্রিকেটাররা তো লড়াইয়ের জন্য মুখিয়ে আছেন, পারলে এখনই মাঠে নেমে পড়েন। উত্তেজনা ধরে রাখতে পারেননি পিটারসেন। বললেন,"তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ শুরু হতে যাচ্ছে, আমরা খুবই উদ্দীপ্ত। আমরা তৈরি।" স্বাগতিক ইংল্যান্ড কিংবা অস্ট্রেলিয়া, কোন দলের গায়েই অবশ্য ফেবারিটের তকমা লাগানো যাচ্ছে না এবার। তবে দেশের কন্ডিশনে ইংলিশরা বরাবরই প্রবল প্রতিপক্ষ। টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ ভালভাবেই অনুভব করেছে তা। ক্যারিবিয়ানে ক্রিস গেইলের দলের কাছে টেস্ট সিরিজ হেরে দেশের মাটিতে ফিরতি সিরিজে মধুর প্রতিশোধ নিয়েছেন এন্ড্রু স্ট্রাউসরা। অধিনায়ক হিসেব এন্ড্রু স্ট্রাউসের সামনে অ্যাশেজ সব চেয়ে বড় চ্যালেঞ্জ। প্রথমবারের মত অ্যাশেজে দলের নেতৃত্ব দিতে যাচ্ছেন তিনি। কথা-বার্তাতেও তিনি বেশ সতর্ক, "সিরিজের ফল কি হবে তা আগে বলা সম্ভব নয়।" স্ট্রাউস তাকিয়ে আছেন প্রথম টেস্টের ফলাফলের ওপর। তার ধারণা প্রথম টেস্ট সিরিজের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তারপরও বললেন, "অবশ্যই চাইব আগে সিরিজ জিততে। অস্ট্রেলিয়াও ছেড়ে কথা কইবে না। তবে ক্রিকেটে স্বাগতিক সুবিধা অনেক বেশি।" খেলার আগে তেমনভাবে বাকযুদ্ধে লিপ্ত না হলেও রিকি পন্টিংকে পরোক্ষ হুমকি ঠিকই দিলেন তিনি এভাবে। স্ট্রাউসের চেয়ে একদিকে এগিয়ে আছেন রিকিং পন্টিং। তার নেতৃত্বেই গত সিরিজে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করে অস্ট্রেলিয়া। সাফল্য ধরে রাখতে ইংলিশ কন্ডিশন নিয়ে নানা কৌশল আঁটছেন তিনি। তবে প্রধান অস্ত্র ব্রেট লিকে প্রথম ম্যাচে পাচ্ছেন না। ইনজুরি বাধা হয়ে দাঁড়িয়েছে। তারপরও অস্ট্রেলিয়ার ভান্ডারে দ্রুত গতির বোলারের অভাব নেই। সম্ভবত চার পেসার মিশেল জনসন, পিটার সিডেল, স্টুয়ার্ট ক্লার্ক এবং নাথান হারিতজকে নিয়ে মাঠে নামবেন পন্টিং। স্পিনার হিসেবে মারকাস নাথান, মাইকেল ক্লার্ক এবং সিমন ক্যাটিচকেও কাজে লাগাতে পারেন। বিতর্কের মধ্য দিয়ে ট্রেন্ট ব্রিজ বা ওল্ড ট্র্যাফোর্ডের মতো ঐতিহ্যবাহী ভেন্যু বাদ দিয়ে প্রথম টেস্টের জন্য কার্ডিফকে বেছে নেওয়া হয়েছে এবার। সামান্য স্লো হতে পারে পিচ। তাই বলে স্পিনাররা সুবিধা পাবে তেমনও বলা যাবে না। কুশলী বোলারদের জন্য এটি একটি আদর্শ পিচ। সুবিধা পাবে দুই দলই। কন্ডিশনের কথা মাথাতেই আনছেন না সাবেক অসি পেসার গ্লেন ম্যাকগ্রা। তিনি তার সাবেক দলকেই এগিয়ে রাখছেন। ম্যাকগ্রা মনে করেন পন্টিংয়ের নেতৃত্বে এবারও সিরিজের সবগুলো ম্যাচ জিতেবে অস্ট্রেলিয়া। "টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের একটা খারাপ সময় যাচ্ছে। আর অস্ট্রেলিয়া র‌্যাংকিং-এ এক নম্বর দল। স