২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে ইংল্যান্ডের রানের পাহাড়

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ইংল্যান্ড সফরটা কেমন হবে কারোই তা বোঝার বাকি থাকবে না ইংলিশ যুব দলের প্রথম দিনের স্কোর দেখলে। দিন শেষে ৮ উইকেটে ৪২২ রান করেছে তারা!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2009, 03:54 PM

Updated : 26 Aug 2022, 11:42 AM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ অনূর্ধ্ব- ১৯ দলের ইংল্যান্ড সফরটা কেমন হবে কারোই তা বোঝার বাকি থাকবে না ইংলিশ যুব দলের প্রথম দিনের স্কোর দেখলে। দিন শেষে ৮ উইকেটে ৪২২ রান করেছে তারা! হাতে এখনো ২ উইকেট থাকায় ইংলিশরা রানের অঙ্কটা যে আরো বড় করবে, তা বলার অপেক্ষা থাকে না। এরপর বাংলাদেশ যুব দল হয়তো শুধূ খুব বাজে কিছু না করার জন্য প্রার্থনাই করতে পারে। প্রথম ইয়ুথ টেস্ট ম্যাচে টসে জিতে ব্যাটিং নেয় ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে দিন শেষে তারা গড়েছে ওই বিশাল ইনিংস। ৪২২ রানের মধ্যে জেজে কব একাই যোগ করেছেন ২২০। বাংলাদেশের আলাউদ্দিন বাবু ও সব্বির তিনটি করে উইকেট নেন। সংক্ষিপ্ত স্কোর: ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল: ৪৪২/৮ (১০৫ ওভার, জেজে কব ২২০, আলাউদ্দিন বাবু ৫১/৩, সাব্বির ৬২/৩) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসকে/২১০৪ঘ.