২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রস্তুতি ম্যাচে ২য় দিনে ম্লান বাংলাদেশী বোলাররা

উইকেট কিপার ব্যাটসম্যান ডেভন টমাসের অপরাজিত সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৮২ ওভার খেলে ৮ উইকেটে ২৪৭ রানের বড় সংগ্রহ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ এ দল। এর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে সফরকারী বাংলাদেশ ৬৩.৫ ওভারে মাত্র ১৯৫ রান করে অলআউট হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2009, 06:46 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

বার্বাডোজ, জুলাই ০৫(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- উইকেট কিপার ব্যাটসম্যান ডেভন টমাসের অপরাজিত সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে ৮২ ওভার খেলে ৮ উইকেটে ২৪৭ রানের বড় সংগ্রহ গড়েছে ওয়েস্ট ইন্ডিজ এ দল। এর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচের প্রথম দিনে সফরকারী বাংলাদেশ ৬৩.৫ ওভারে মাত্র ১৯৫ রান করে অলআউট হয়ে যায়। ১৯ বছরের এন্টিগান তরুণ থমাস ১০৫ রানে ক্রিজে আছেন। তাকে সঙ্গ দিচ্ছেন কেভিন ম্যাকক্লিন ২১ রানে অপরাজিত থেকে। বাংলাদেশী বোলারদের মধ্যে এদিন উজ্জ্বল ছিলেন সাকিব আল হাসান। ঘূর্ণিবলের যাদুতে তিনি এদিন আরও দুটি উইকেট তুলে নেন। চা বিরতির আগে সাকিব উইন্ডিজ ব্যাটসম্যান রোচকে রুবেল হোসেনের এবং অস্টিনকে উইকেটকিপার মুশফিকুর রহীমের ক্যাচ বানিয়ে প্যাভিলিয়নে ফেরান। সাকিবের সঙ্গে এদিন বল হাতে জ্বলে ওঠেন মাহমুদউল্লাহ রিয়াদও। তিনি এদিন প্যাভিলিয়নে ফেরান গতদিনের অপরাজিত ব্যাটসম্যান অধিনায়ক চট্টার্জুনকে (৫০) এবং এক্সট্রা কভারে তামিমের হাতে ধরা পড়ান ওয়ালেসকে। বৃষ্টির কারণে খেলা বন্ধ রাখতে হয়েছে মাঝে মাঝেই। রোববার ম্যাচের শেষদিন। স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: ১৯৫ (আশরাফুল ৫০, জুনায়েদ ২৯, মাশরাফি ২০) ওয়েস্ট ইন্ডিজ এ ১ম ইনিংস: ২৪৭/৮( টমাস ১০৫*, চট্টার্জুন ৫০, ম্যাকক্লিন ২১*, সাকিব ৩ উইকেট, মাশরাফি ২ উ. রিয়াদ ২ উ. এবং শাহাদাত ১ উ.) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম/এসকে/১৯১১ঘ.