২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল নয়, জাতীয় দলই তরুণদের লক্ষ্য হওয়া উচিত: গাভাস্কার

তরুণ ক্রিকেটারদের আইপিএলের লোভনীয় প্রস্তাবে বিপথগামী না হয়ে বরং জাতীয় দলে নাম লেখানোর জন্য লক্ষ্যস্থির করা উচিত বলে মন্তব্য করেছেন সুনীল গাভাস্কার। ভারতের এ সাবেক গ্রেট ক্রিকেটার বলেন," জাতীয় দলে খেলাই তাদের জন্য সব কিছু এবং শেষ কিছু হওয়া উচিত, আইপিএল নয়।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jul 2009, 12:29 PM

Updated : 26 Aug 2022, 11:41 AM

ঢাকা, জুলাই ০৩(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ রয়টার্স)--- তরুণ ক্রিকেটারদের আইপিএলের লোভনীয় প্রস্তাবে বিপথগামী না হয়ে বরং জাতীয় দলে নাম লেখানোর জন্য লক্ষ্যস্থির করা উচিত বলে মন্তব্য করেছেন সুনীল গাভাস্কার। ভারতের এ সাবেক গ্রেট ক্রিকেটার বলেন," জাতীয় দলে খেলাই তাদের জন্য সব কিছু এবং শেষ কিছু হওয়া উচিত, আইপিএল নয়।" মুম্বাইয়ে সাবেক ব্যাটিং পার্টনার দিলীপ সারদেশাইয়ের স্মৃতি বক্তৃতায় সানি গাভাস্কার আরও বলেন, "আজকে যেসব ক্রিকেটার জাতীয় দলে খেলছে না তারাও জীবন জীবিকা নির্বাহ করতে পারছে। এটা সম্ভব হয়েছে আইপিএলের জন্যই। বিষয়টি দারুণ। কিন্তু ভয়ের ব্যাপার হলো এসব তরুণ ক্রিকেটারদের ধ্যান জ্ঞানই হয়ে গেছে আইপিএলে খেলা।" তিনি বলেন," এমনকি কিছু ক্রিকেটার আইপিএল এ খেলার জন্য ইনজুরিমুক্ত থাকতে ঘরোয়া ক্রিকেট খেলা থেকেও বিরত থাকে।' ব্যাপারটি যে ক্রিকেটের জন্য শুভ নয় তা বলতে ভোলেননি তিনি। গাভাস্কারের আগে আইপিএল সমালোচনায় মেতেছিলেন ভারতের কোচ গ্যারি কার্স্টেনও। গত মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত টোয়েন্টি২০ বিশ্বকাপে ভারতের ভরাডুবির কারণ ব্যাখ্যায় তিনি বলেন, আইপিএল খেলেই তার দলের ছেলেরা ক্লান্ত হয়ে পড়ে এবং অনেকে ইনজুরি আক্রান্তও হয়। পৃথিবীজুড়ে টোয়েন্টি২০ ক্রিকেটের জনপ্রিয়তা ক্রমেই বেড়ে চলছে। এর একটি অন্যতম কারণ আইপিএল। এর লোভনীয় পারিশ্রমিক এবং নানান সুযোগ সুবিধা পৃথিবীর বেশির ভাগ ক্রিকেটারের কাছে আইপিএল খেলা ধ্যান জ্ঞানে পরিণত হয়েছে। শুধু তাই নয়, এর তীব্র জনপ্রিয়তা দেখে প্রথাগত ক্রিকেটের ফরম্যাটেও পরিবর্তনের চিন্তা ভাবনা করছে আইসিসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএম