২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়েদের স্কুল ক্রিকেটে বিকেএসপির শিরোপা

মেয়েদের স্কুল ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বৃহস্পতিবার ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই টুর্নামেন্টের ফাইনালে ভিকারুন্নেসা গার্লস স্কুল ও কলেজ 'বি' দলকে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 05:02 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, ২৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেয়েদের স্কুল ক্রিকেটের শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)। বৃহস্পতিবার ধানমন্ডির মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে এই টুর্নামেন্টের ফাইনালে ভিকারুন্নেসা গার্লস স্কুল ও কলেজ 'বি' দলকে ১৬৩ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৯৫ রান তুলেছিল বিকেএসপি। জবাব দিতে নেমে ১৯.৪ ওভারে মাত্র ৩২ রানেই গুটিয়ে গেছে ভিকারুন্নেসার ইনিংস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯২৫ ঘ.