২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনে খানিকটা ব্যাটিং প্র্যাকটিস

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে আয়োজিত প্র্যাকটিস ম্যাচের প্রথম দিনে দুশ্চিন্তার ছায়া ফেলেছিল ব্যাটসম্যানদের ব্যর্থতা। মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানরা দ্বিতীয় দিনে সেই দুশ্চিন্তা খানিকটা দূর করেছেন, আর তাদের সঙ্গে নতুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ব্যাট হাতে খানিকটা সাফল্য পাওয়ায় দুদিনের এই ম্যাচটা শেষ পর্যন্ত হয়েছে ড্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2009, 04:41 PM

Updated : 26 Aug 2022, 11:39 AM

ঢাকা, ২৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রস্তুতি ক্যাম্পের অংশ হিসেবে আয়োজিত প্র্যাকটিস ম্যাচের প্রথম দিনে দুশ্চিন্তার ছায়া ফেলেছিল ব্যাটসম্যানদের ব্যর্থতা। মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসানরা দ্বিতীয় দিনে সেই দুশ্চিন্তা খানিকটা দূর করেছেন, আর তাদের সঙ্গে নতুন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাও ব্যাট হাতে খানিকটা সাফল্য পাওয়ায় দুদিনের এই ম্যাচটা শেষ পর্যন্ত হয়েছে ড্র। প্রথম ইনিংসে সাকিবের সবুজ দলের ১৮৮ রানের জবাবে মাত্র ৩১.৩ ওভারে, ১১৩ রানেই শেষ হয়ে গিয়েছিল মাশরাফির লাল দলের ইনিংস। আগের দিনের ৭ উইকেটে ৭৯ রান নিয়ে খেলতে নামা লাল দলকে খুব বেশি দূর যেতে দেননি বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক (৫/৪১)। প্রথম ইনিংসে ৭৫ রানের লিড নেওয়ার পর মাহমুদউল্লাহ-সাকিবের ব্যাটে ভর করে ৩ উইকেটে ২০১ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে সবুজ দল। ওপেন করতে নেমে সাকিব ৪১ রান করেন, আর মাহমুদউল্লাহ অপরাজিত ছিলেন ৫৮ রান নিয়ে। জয়ের জন্য ২৭৭ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে লাল দল ৩৩ ওভারে তোলে ৫ উইকেটে ১৩৩ রান। মাশরাফি সর্বোচ্চ ৪০ আর ওপেনার শামসুর রহমান ৩৩ রান করেন, তবে সদ্য বিদায়ী অধিনায়ক আশরাফুল ব্যর্থ হয়েছেন এবারো। ১১ রান করেছেন তিনি। ব্যাটিংয়ে সাফল্যের পাশাপাশি বল হাতেও ৫৪ রানে ৩ উইকেট পেয়েছেন সাকিব। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯২৫ ঘ.